বিনোদন

বঙ্গবন্ধুর ছেলেবেলা নিয়ে সিনেমা ‘মধুমতির তীরে’ 

বিনোদন ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলার কাহিনী নিয়ে তরুণ নির্মাতা রোমান কবির ও জাহিদ মজুমদার নির্মাণ করছেন সিনেমা ‘মধুমতির তীরে’।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে। ছবিটির সার্বিক ব্যবস্থাপনায় আছে জেফিল্মস।

নির্মাতাদ্বয় জানিয়েছেন, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ থেকে অনুপ্রাণিত হয়ে জাতির জনকের কৈশোরের রাজনৈতিক জীবনের গোড়ার দিককার কিছু কাহিনী নিয়ে এ ছবিটির প্রেক্ষাপট নির্মাণ করা হয়েছে।

এর আগে তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অর্থায়নে বেশকিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। রোমান কবিরের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে-বাবুলের মেস: স্বপ্ন রঙিন, টুকরো গল্প, যুগল স্বপ্ন, নীরার কবিতা ও নীরার একদিন। জাহিদ মজুমদার নির্মাণ করেছেন: রিফিউজি ৭১, ধোঁয়াসা, বুড়িগঙ্গার মাঝি, সারেং কথা।

পরিচালক রোমান কবির ও জাহিদ মজুমদার বলেন, চলচ্চিত্রটিতে শেখ মুজিবের সাহসিকতা, নেতৃত্বদান, মানবিকতা, আদর্শ, পরোপকারিতা, সামাজিক ও রাজনৈতিক সচেতনতা ইত্যাদির মাধ্যমে তার প্রথমদিককার জীবনের অংশ তুলে ধরা হবে।
চলচ্চিত্রটির প্রি প্রোডাকশনের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে নির্মাতাদ্বয়। শীঘ্রই শুটিংয়ে গড়াবে সিনেমাটি এমন কথা জানিয়েছেন তারা।

ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করছেন রোমান কবির ও জাহিদ মজুমদার। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে চলচ্চিত্রের উপর স্নাতকোত্তর সম্পন্ন করেছেন দুজনেই।

ছবিটির উপদেষ্টা হিসেবে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গাজী রাকায়েত। ‘মধুমতির তীরে’ সিনেমাটির মিডিয়া পার্টনার কালচারাল ইয়ার্ড। ছবিটির সহ ব্যবস্থাপনায় আরকে ক্রিয়েশনস।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা