বিনোদন

‘দিওয়ানা’ শাহরুখ খান

বিনোদন ডেস্ক: যদি বলা হয় বলিউডের রোম্যান্স কিং কে? তাহলে একটা নামই আসবে তিনি হলেন শাহরুখ খান। অথচ আজকের এইদিনে বলিউডের এই ‘দিওয়ানা’ তারকার জন্ম হয়েছিল। ১৯৯২ সালের আজকের দিনেই মুক্তি পেয়েছিল শাহরুখ খানের প্রথম ছবি ‘দিওয়ানা’। এই ছবি দিয়েই বলিউডে যাত্রাশুরু, তার পর ধীরে ধীরে তিনিই হয়ে উঠলেন বলিউড বাদশা।

বলিউডের শাহরুখের প্রথম ছবি ‘দিওয়ানা’-র প্রযোজক গুড্ডু ধানওয়া এদিন বলেছেন, ১৯৯২ সালের ২৫ জুন এক বড় তারকার জন্ম হয়েছিল। এই ছবির ২৯ বছর পরেও শাহরুখ খান এখনো বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের হৃদয়ে বাস করেন। এখনো তার চলনবলন, পোশাক, আদপকায়দা নকল করেন ফ্যানেরা।

মা লতিফ ফতিমা খানের মৃত্যুর পরই শাহরুখ সিদ্ধান্ত নিয়েছিলেন টেলিভিশন থেকে বড় পর্দায় কাজ করার। আর সেই সিদ্ধান্তই হয়ে ওঠে তার জীবনের টার্নিং পয়েন্ট। যা এখনো তাকে বলিউডের অন্যতম সেরা নায়ক করে তুলেছে ধীরে ধীরে।

দিওয়ানা ছবির জন্য দেড় লাখ টাকা পেয়েছিলেন শাহরুখ। আর এখন বলিউড কেন, বিশ্বের তাবড় অভিনেতাদের পারিশ্রমিকের তালিকায় নাম এসে যায় তার। বিশ্বের সবচেয়ে ধনী তারকাদের মধ্যে নাম রয়েছেন শাহরুখের।

এরপরও ‘কাভি হা কাভি না’ ছবিটি শাহরুখ করেছিলেন মাত্র ২৫ হাজার টাকায়, যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি বলে মনে করেন দর্শকেরা।

দিওয়ানার পর অসংখ্য ছবিতে দর্শকের জনপ্রিয়তা পেয়েছেন শাহরুখ। যার জেরে আজ তিনি বলিউডের কিং খান। রাজু বন গয়া জেন্টলম্যান, ডর, বাজিগর, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, দিল সে, স্বদেশ-এর মতো অসংখ্য হিট ও দারুণ সব ছবি রয়েছেন শাহরুখের ক্যারিয়ারে।

বিশ্বজুড়ে তারকা হওয়ার পরও কাজ থামেনি শাহরুখের। দিল তো পাগল হ্যায়, মহব্বতে, কাভি খুশি কাভি গাম, বীর জারা, চাক দে ইন্ডিয়া, ফ্যান, জিরো, দিলওয়ালের মতো অসংখ্য ছবি করে চলেছেন তিনি। আগামীতে তাকে দেখা যাবে পাঠান ছবিতে। তার শুটিংও চলছে জোরকদমে।

বৃহস্পতিবার রাতে বলিউডে নিজের ক্যারিয়ারের ২৯ বছর উপলক্ষে ট্যুইট করেছেন শাহরুখ। ট্যুইটে ভক্তদের ভালোবাসার জন্য ধন্যবাদ দিয়েছেন অভিনেতা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা