বিনোদন

এবার কলেজ প্রেমের গল্পে সৃজিত

বিনোদন ডেস্ক : সৃজিত মুখোপাধ্যায়। ভারতের অন্যতম ব্যস্ত পরিচালক। হাতে রয়েছে একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ। জলদিই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সৃজিতের ওয়েব সিরিজ ‘রে’। আবার বলিউডেও নতুন সিনেমা শুরু করছেন সৃজিত।

বলিউড নায়িকা তাপসী পান্নুকে নিয়ে সৃজিতই তৈরি করছেন মিতালি রাজের বায়োপিক। এরই মাঝে এবার নতুন এক বাংলা চলচ্চিত্র নির্মাণের ঘোষণা করেলেন সৃজিত মুখোপাধ্যায়। বাংলার এক ঝাঁক নতুন অভিনেতাদের নিয়ে সৃজিত নির্মাণ করতে চলেছেন প্রেমের সিনেমা। সেখানে উঠে আসবে কলেজ প্রেমের গল্প।

সৃজিত জানায়, পরপর অনেক ডার্ক সিনেমা ও থ্রিলার করেছি। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল আপাদমস্তক প্রেমের গল্প নিয়ে কাজ করার। আর সেটা মাথায় নিয়েই হবে নতুন সিনেমা ‘এক্স-প্রেম’। এই নামে গায়ক শিলাজিতের এক জনপ্রিয় অ্যালবাম রয়েছে। তার গান আমার বেশ ভালো লেগেছে, এজন্যই নামটি ব্যবহার করেছি।

সিনেমার গল্প নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি পরিচালক সৃজিত। তবে জানিয়েছেন, বহুদিন পরে দারুণ এক প্রেমের ছবি দেখতে পাবেন দর্শকরা। আগামী জুলাই থেকে হতে যাচ্ছে সিনেমার শুটিং।

এতে অভিনয় করছেন- অর্জুন চক্রবর্তী, অনিন্দ্য সেনগুপ্ত, শ্রুতি দাস, মধুরিমা বসাক প্রমুখ। ছবিতে অনিন্দ্যের সঙ্গে জুটি বাঁধবেন শ্রুতি দাস। অন্যদিকে অর্জুনের বিপরীতে দেখা যাবে মধুমিতা বসাককে। সঙ্গীত পরিচালনা করবেন সপ্তক সানাই দাস।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা