বিনোদন

আজ বিটিভিতে ‘যেখানে সাঁইর বারামখানা’

বিনোদন প্রতিবেদক: লালন সাঁইয়ের দোলপূর্ণিমার সাধুসঙ্গ উপলক্ষে আজ শুক্রবার (১২ মার্চ) রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনের(বিটিভি) নিয়মিত অনুষ্ঠান ‘যেখানে সাঁইর বারামখানা’ প্রচারিত হবে।

এই অনুষ্ঠানে অংশ নেবেন দুই প্রজন্মের লালনশিল্পী। এর একজন হলেন, লালনসংগীত সম্রাজ্ঞী ফরিদা পারভীন ও অন্যজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ও শিল্পী অনাবিল ইহসান।

এ বিষয়ে অনুষ্ঠিনটির উপস্থাপক গবেষক ও লেখক সাইমন জাকারিয়া সান নিউজকে জানান, আজকের অনুষ্ঠানে ফরিদা পারভীনের কণ্ঠে শুনতে পারবেন তার গাওয়া সবচেয়ে প্রসিদ্ধ লালনের ৪টি গান। এবং প্রচারমাধ্যমে প্রথমবারের মতো অভিষেক নেওয়া শিল্পী অনাবিল ইহসানের কণ্ঠে নতুন আঙ্গিকের গায়কীতে শুনতে পারবেন লালনের জীবদ্দশায় প্রথম মুদ্রিত ১টি গানসহ লালনশিষ্যদের হস্তলিখিত পাণ্ডুলিপি অবলম্বনে ৩ বিষয়ের ৩টি লালনের গান। সেইসঙ্গে লালনের গানের আন্তর্জাতিক প্রকাশনার খবর এবং লালনের প্রাচীন পাণ্ডুলিপির হদিস।

সাইমন জাকারিয়া বলেন, এ রকম একটি অনুষ্ঠান সঞ্চালনা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এ অনুষ্ঠানের অংশ নেয়ার জন্য দুই প্রজন্মের শিল্পীকেই অভিনন্দন। সেই সঙ্গে, বিটিভির নিয়মিত এই অনুষ্ঠান আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষসহ অনুষ্ঠানটির প্রযোজক কামাল উদ্দীন আহাম্মদ এবং প্রযোজনা সহযোগী মোহাম্মদ বরকতুল্লাহ্কে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা