ছবি: সংগৃহীত
শিল্প ও সাহিত্য

ইছামতী নদীর তীরে সাধুসঙ্গ উৎসব 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদীখানে দেশের বিভিন্ন এলাকার সাধু-বাউলদের নিয়ে সাধুসঙ্গ উৎসব পালন করা হয়েছে।

আরও পড়ুন: এলপিজির মূল্য ঘোষণা আজ

শনিবার (২ ডিসেম্বর) বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত উপজেলার লতব্দি ইউনিয়নের দোসরপাড়ার টেকেনহাট এলাকার ইছামতী নদীর তীরে পদ্মহেম ধামে এ উৎসব হয়।

এবারের আসর নিয়ে ১৯তম বার পালিত হলো লালন সাধুসঙ্গ উৎসব। পদ্মহেম দামের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে এ দিন বিকেল ৪ টার দিকে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন এ উদ্বোধন করেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ, উপজেলা সহকারি কমিশনার ভূমি উম্মে হাবীবা ফারজানা ও সিরাজদীখান থানার (ওসি) মুজাহিদুল ইসলাম সুমন।

লালন সাইজীর বিখ্যাত মারফতী গান, এলাহী আলমিন গো আল্লাহ, বাদশা আলম্পনা তুমি গান দিয়ে শুরু হয় ১৯তম সাধুসঙ্গের প্রহর। এ দিন সন্ধ্যার পর ‘পার করহে দয়াল চাঁদ আমারে, ধন্য ধন্য বলি তারে’ লালন সাইজীর বিখ্যাত গান পরিবেশ করেন দেশের বি়ভিন্ন জেলা থেকে আগত সাধুরা। চলে গভীর রাত পর্যন্ত।

আরও পড়ুন: ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন

গান পরিবেশন করেন- চুয়াডাঙার সাধু বাউল আজমিরি ফকির, বাউল লতিফ শা, তরুণ বাউল শিল্পী কামরুজ্জামান রাব্বি, রাজ্জাক বাউল, সমির বাউল, সুকুমার ঘোল, ফরিদপুর থেকে সাধু- বাউল পাগল বাবলু, বাশিবাদক বজলুশাহ, দোতরা বাদক ভুট্টোশাহর মত বিখ্যাত সাধকরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুন।

লালন বাণী ও গান শুনতে এ দিন দুপুরের পর থেকে দেশের নানা প্রান্ত থেকে লালনভক্তরা হাজির হন পদ্মহেম ধামে। সন্ধ্যার পর বাড়তে থাকে ভক্তদের ভীড়।

আরও পড়ুন: ধান কুড়াচ্ছি, পিঠা বানামু

গান শুনে মুগ্ধহন শ্রোতারা। গানের তালে তালে দোলে মাথাও। গান শেষে হাততালি ও হুল্লোরে উচ্ছসিত হয়ে উঠে পদ্মহেম ধাম। বটতলা হয়ে উঠে সাধু-সাধকদের মিলন মেলা।

সাধুসঙ্গ উপলক্ষে নদীর ধারে খোলা মাঠে বসে গ্রামীন মেলা। মেলায় মুখরোচক খাবার, বাচ্চাদের খেলার রাইড, গৃহস্থালির বিভিন্ন পসরা নিয়ে বসেন দোকানিরা। এমন আয়োজনে খুশি স্থানীয়রাও।

অনুষ্ঠানে পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা সভাপতি কবির হোসেন বলেন, লালন সাইজী চেয়েছিলেন আমাদের দেশটা অসম্প্রদায়িক ও মানবতার চেতনায় গড়ে উঠুক। তার বানীতে সেগুলোই তিনি বলেছেন।

লালন সাঁইজীর বাণী ও দর্শন মানুষের মধ্যে ছড়িয়ে ১৯ বছর ধরে এ সাধুসঙ্গ করে আসছি। একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। যে সমাজে মানুষে মানুষে থাকবে না কোনো ভেদাভেদ। সামনের দিনগুলোতে আমরা আরও ভালোভাবে আয়োজন করার চেষ্টা করবো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা