ছবি: সংগৃহীত
ফিচার

ইছামতীর তীরে সাধুসঙ্গ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় বাংলাদেশের বিভিন্ন জেলার সাধু ও বাউলদের নিয়ে সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ২ দিনব্যাপী বইমেলা উদ্বোধন

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার লতব্দি ইউনিয়নের দোসরপাড়ার ইছামতী নদীর তীরে পদ্মহেম ধামে এ সাধুসঙ্গ হয়।

এর আগে পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবির হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদের সভাপতিত্বে সন্ধ্যায় সাধুসঙ্গের উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম।

লালন সাঁইজির বিখ্যাত মারফতি গান ‘গুরু দোহাই তোমার মন লও-গো সুপথে, তোমার দয়ায় বিনে চরণ সাধি কিমতে’ গানটি দিয়ে এবারের সাধুসঙ্গের প্রহর শুরু হয়।

আরও পড়ুন: মাদক খেলে পুলিশের চাকরি থাকবে না

সন্ধ্যায় ‘সুভাব দেও গুরু আমার মনে তোমার চরণ যেনো ভুলিনে, পার করো হে দয়াল চাঁদ আমারে...ধন্য ধন্য বলি তারে..., আমায় রাখিলেন সাই কুপজল করে আন্ধেলা পুকুরে’র মতো লালন সাঁইজির বিখ্যাত গান পরিবেশ করেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা সাধুরা। গভীর রাত পর্যন্ত চলে এসব পরিবেশনা।

এছাড়া গান পরিবেশন করেন কুষ্টিয়ার দরবেশ নহীর ফকির, মহরম শাহ, সামসুল ফকির, ফরিদপুর থেকে সাধু-বাউল পাগল বাবলু, দোতারাবাদক ভুট্টা শাহর
সুকুমার ঘোল, বংশীবাদক বজলু শাহ ও তবলা সাঈদ ফকিরের মতো বিখ্যাত সাধকেরা।

লালনের বাণী ও গান শুনতে এ দিন বিকেল থেকে দুর দুরান্ত থেকে লালন ভক্তরা হাজির হন পদ্মহেম ধামে। সন্ধ্যার পর বাড়তে থাকে ভিড়। গান শুনে মুগ্ধ হন শ্রোতারা। প্রিয় সব গানের তালে তালে দোলান মাথাও। গান শেষে দেন হাততালি। হই-হুল্লোড়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে পদ্মহেম ধাম।

আরও পড়ুন: জালে ধরা পড়ল ৮০ কেজির পাখি মাছ

গান শুনে আবেগে আপ্লুত হন মুন্সীগঞ্জ সদরের ইসলামপুর এলাকার মিনহাজ ইসলাম। নাজির বলেন, যখনই সাধুসঙ্গ হয় তখনই এখানে ছুটে আসি। এতো ভাবের গান, হৃদয় ছোয়া গান সাধুসঙ্গ ছাড়া আর কোথাও শুনতে পাই না। হৃদয়ে নাড়া দেয়। গানে গানে কত কিছু শেখা হয়। গান ও গানের পরিবেশ সম্পূর্ণ আলাদা।

পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা সভাপতি কবির হোসেন বলেন, লালন সাঁইজি চেয়েছিলেন মানুষের মনের হিংসা না থাকুক। মানুষে মানুষে ভ্রাতৃত্ব গড়ে উঠুক। পৃথিবীটা ভালবাসায় ভরে থাকুক। তার বাণীতে ও গানে গানে সেগুলোই তিনি বলেছেন।

তাই লালন সাঁইজির সব বাণী ও দর্শন মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ২০ বছর ধরে এই সাধুসঙ্গ করে আসছি। আমরা মানবিক পৃথিবী গড়তে চাই। যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ ও উঁচু-নিচু পার্থক্য থাকবে না। আমাদের এ আয়োজন চলমান থাকবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা