ছবি: সংগৃহীত
শিল্প ও সাহিত্য

কবি জীবনানন্দ দাশের প্রয়াণ আজ 

নিজস্ব প্রতিবেদক: আজ রূপসী বাংলার কবি জীবনাননন্দ দাশের ৬৯ তম প্রয়াণ দিবস। এ দিন তার স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করবেন কবিপ্রেমী ও সংস্কৃতি কর্মীরা।

আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী আজ

১৯৫৪ সালের এ দিনে রাত ১১ টা ৩৫ মিনিটে কলকাতার বালিগঞ্জে শম্ভূনাথ পণ্ডিত হাসপাতালে দুর্ঘটনা পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

এর আগে ১৪ অক্টোবর বালিগঞ্জে ট্রাম দুর্ঘটনায় আহত হন কবি। সে সময় ট্রামের ক্যাচারে আটকে শরীর দলিত হয়ে ভেঙে যায় তার কণ্ঠ, ঊরু এবং পাঁজরের হাড়।

কলকাতায় মৃত্যু হলেও এই মহান কবির আদি নিবাস বাংলাদেশের বরিশালে। কবির পূর্বপুরুষগণ ঢাকার তৎকালীন বিক্রমপুর পরগণার কুমারভোগের গাওপাড়ার বাসিন্দা ছিলেন। পরে পদ্মায় বিলীন হয়ে যায় গ্রামটি।

আরও পড়ুন: জাতীয় নিরাপদ সড়ক দিবস

১৮৮৩ সালের দিকে সেখান থেকে বরিশালে চলে আসে তার পরিবার। পরিবারটি জন্ম সূত্রে হিন্দু হলেও পরে ব্রাহ্মধর্মে দীক্ষা লাভ করে। বরিশালে ‘ব্রাহ্ম সমাজ’ আন্দোলনে এ পরিবারের অন্যতম ভূমিকা ছিল।

জীবনানন্দ দাশের বাবা সত্যানন্দ দাশগুপ্ত ছিলেন- বরিশাল ব্রজমোহন স্কুলের শিক্ষক, প্রাবন্ধিক, বরিশাল ব্রাহ্ম সমাজের সম্পাদক এবং ব্রাহ্ম সমাজের মুখপত্র ব্রাহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

তার মা কুসুমকুমারী দাশের কবিতা ‘আদর্শ ছেলে’ (আমাদের দেশে হবে সেই ছেলে কবে/কথায় না বড় হয়ে কাজে বড়ো হবে) আজও শ্রেণিপাঠ্য। কবিতাটিকে জাতি গঠনের মানদণ্ড বিবেচনা করা হয়।

আরও পড়ুন: চলতি সংসদের শেষ অধিবেশন বিকেলে

কবি জীবনানন্দকে ডাকা হতো মিলু নামে। তিনি জীবদ্দশায় প্রচণ্ড অর্থ কষ্টের মধ্য দিয়ে গেছেন। কবিতা লেখার কারণে অধ্যাপনার চাকরি চলে যায়। পরে বরিশাল, বাগেরহাট ও কলকাতায় করেছেন জীবিকার অন্বেষণ।

মৃত্যুর পরই আলোচনায় উঠে আসে তার অমর লেখনি। জীবনানন্দ দাশের কবিতা মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা হয়ে ওঠে। তিরিশ দশকের এই কবি একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকেও সবচেয়ে বেশি চর্চিত রয়েছেন।

দেশ ভাগের আগে ১৯৪৭ সালে সপরিবারে বাংলাদেশ ছেড়ে কলকাতায় চলে যান তিনি। যাওয়ার আগে তার পরিবার এক একরের বেশি জমির বাড়িটি অবিক্রিত রেখে যান।

আরও পড়ুন: রংপুর বিভাগে বাল্যবিবাহের হার ৬৮.৮

পরে অবশ্য বিভিন্ন উপায় অবলম্বন করে বাড়িটি বিক্রি দেখানো হয়। তবে কবির বাড়িটি পুনরুদ্ধারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে কবিপ্রেমী ও সংস্কৃতি কর্মীরা।

তার স্মরণে রোববার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় জীবনানন্দ দাশ সড়কের জীবনানন্দ মিলনায়তন ও পাঠাগারে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে শ্রদ্ধা নিবেদন, কবিতা পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে থাকবে- প্রগতি লেখক সংঘ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সমন্বয়ক জাহিদ আব্দুল্লাহ রাহাত জানান, এ দিন বিকেল সাড়ে ৫ টায় আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান ও বিষয় ভিত্তিক আলোচনার আয়োজন করা হয়েছে। সেই সাথে সাংস্কৃতিক সংগঠন উত্তরণের আয়োজনে কবি চত্বরে মোমবাতি প্রজ্জলন কর্মসূচি রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা

টানা ৪৮ ঘণ্টার ভারি বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অধিকাংশ সড়ক পানিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা