ছবি: সংগৃহীত
ফিচার

ধান কুড়াচ্ছি, পিঠা বানামু

গাইবান্ধা জেলা প্রতিনিধি: ভোরের শিশির ভেজা ঘাস জানান দিচ্ছে নবান্নের উপস্থিতি। অগ্রহায়ণে মাঠে দুলছে সোনালি পাকা ধান। কৃষক কাস্তে হাতে পাকা ধান কাটতে ব্যস্ত।

আরও পড়ুন: ধান কাটার পর আলু চাষে ব্যস্ত কৃষকরা

সেই ধানে অবস্থা সম্পন্নদের ঘরে হয় পিঠা-পুলির উৎসব। তবে যাদের নিজেদের জমি নেই, ধান নেই, তাদেরও খেতে ইচ্ছা হয় পিঠা-পায়েস।

গ্রামীণ সমাজে নুন আনতে পান্তা ফুরোনো অতি গরিব সাধারণ মানুষের পরিবারেও শীতের সময় পিঠা-পুলির চাহিদা তৈরি হয়। তাদের ধানের উৎস তখন কৃষকের ধান কেটে আসা মাঠে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা ধান।

গাইবান্ধার বিভিন্ন এলাকায় এভাবেই নতুন ধান জোগাড় করতে দেখা যায় শিশু ও মহিলাদের। এদের অধিকাংশই নিম্ন আয়ের মানুষ।

আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে গ্রামীণ পিঠাপুলির উৎসব

সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের রহিমা বেগম বলেন, দিনে ২-৩ কেজি ধান সংগ্রহ করেন। ধান পাকলে ১৫ দিনের মধ্যে মাঠের ধান কাটা শেষ হয়। এর মধ্যেই ১৫-২০ কেজি ধান সংগ্রহ করতে পারেন।

ধান সংগ্রহের পর মাটি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হয়। সেই ধান মেশিনে ভাঙ্গিয়ে চালের গুঁড়ায় বানান ভাপা, মুঠো, চিতাই, দুধ পুলি, দুধ চিতইসহ বিভিন্ন ধরনের পিঠা।

এক সময় ঢেকিতে ধান ভানার প্রচলন থাকলেও এখন তা বিলুপ্তপ্রায়।

আরও পড়ুন: শুঁটকি উৎপাদনে লাখো মানুষের কর্মসংস্থান

শীত এসেছে মেয়ের জামাইকে পিঠা খাওয়ার দাওয়াত দিতে হবে। আমাগো আবাদি খেত নাই। এভাবে যত ধান পাইছি, পরিবারের সবাই মিলে পিঠা খেতে পারবো।

জবেদা বেগম বলেন, ছোটবেলায় পাড়ার মেয়েরা দল বেঁধে এভাবে ধান কুড়াতাম। এখনকার মেয়েরা মাঠে আসে না। আগের মতো সেই আনন্দ এখন আর নেই। ২ মেয়ে-জামাই আছে ও নাতি-নাতনিদের পিঠা খাওয়ানোর জন্য ধান কুড়াই।

আনোয়ারা বেওয়া বলেন, আগে চামারা ধানের আবাদ আছিল। সেই ধানের পিঠা অনেক স্বাদ আছিল। এখন আগের মতো পানি হয় না, চামারা ধানের আবাদ নাই। ধান কুড়াচ্ছি, পিঠা বানামু।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা