শিক্ষা

ডাকসুতে কাদের-বাকেরের নেতৃত্বে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘোষণা করেছে জুলাই গণ-অভ্যুত্থানের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। তাদের প্যানেলের নাম ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’। এই প্যানেলে থেকে ডাকসুর সহসভাপতি (ভিপি) পদে আব্দুল কাদের, সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. আবু বাকের মজুমদার ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে আশরেফা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরা তিনজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।

আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে নিজেদের প্যানেল ঘোষণা করে গণতান্ত্রিক ছাত্রসংসদ। জুলাই অভ্যুত্থানের শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া প্যানেলের প্রার্থীদের নামগুলো পড়ে শোনান৷

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মো. হাসিবুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে আহাদ বিন ইসলাম শোয়েব, কমনরুম–পাঠকক্ষ ও ক্যাফেটরিয়া সম্পাদক পদে মিতু আক্তার, আন্তর্জাতিক সম্পাদক পদে মোহাম্মদ সাকিব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নাহিয়ান ফারুক, ক্রীড়া সম্পাদক পদে আল আমিন সরকার, ছাত্র পরিবহন সম্পাদক পদে মো. ঈসমাইল হোসেন রুদ্র, সমাজসেবা সম্পাদক পদে মহির আলম, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে রেজওয়ান আহম্মেদ রিফাত, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে সাব্বির আহমেদ এবং মানবাধিকার ও আইন সম্পাদক পদে আনিকা তাহসিনা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জুলাই গণ-অভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি সমর্থন জানিয়েছে এই প্যানেল। তাঁর প্রতি সমর্থন জানিয়ে ছাত্রদলও এই পদে কোনো প্রার্থী দেয়নি।

‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে সদস্য পদে প্রার্থী হয়েছেন মো. মাসউদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাঈল, তাপসী রাবেয়া, মো. আরমানুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওয়ার নওরীন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান ও ফেরদৌস আলম৷

গণতান্ত্রিক ছাত্রসংসদের বেশ কয়েকজন নেতা সংগঠন থেকে পদত্যাগ করে ডাকসুর বিভিন্ন পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার সাংবাদিকদের বলেন, নির্বাচনী কৌশলের জায়গা থেকে তাঁরা এটি করেছেন৷

আবু বাকের অভিযোগ করেন, জাতীয়তাবাদী ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর হামিম বারী হামিম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এটিকে প্রশাসনের ‘পক্ষপাত’ আখ্যায়িত করেন তিনি।

প্যানেল ঘোষণার পর সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আব্দুল কাদের, জিএস প্রার্থী বাকের ও এজিএস প্রার্থী আশরেফা খাতুন কথা বলেন। তাঁরা ডাকসুতে নির্বাচিত হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থে নিজেদের সর্বোচ্চ আন্তরিক থাকবেন বলে উল্লেখ করেন৷ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন৷

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিশ্বকাপ ২০২৬: নতুন আসরের আদ্যোপান্ত

অপেক্ষার অবসান। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর এখন এক মঞ্চে। আর কয়েক ঘণ...

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কি কি থাকছে?

দেখতে দেখতে চলে এলো ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবারের...

শপিংমল-দোকান খোলা রাখা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত 

আজ থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও...

ভারতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শেষ হচ্ছে আজ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্...

অর্থনীতিতে ‘লাল সংকেত’, জানালেন অর্থমন্ত্রী

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে দেশের সামষ্টিক অর্থনীতির বিভ...

বড় রদবদল প্রশাসনে 

প্রশাসনে যুগ্ম-সচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার।সাথে আরো...

মাদারীপুরে প্রীতি ফুটবল ম্যাচে 'নারায়ণগঞ্জ সোনালী অতীত' ক্লাবের জয়

মাদারীপুর সোনালী অতীত ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে মাদারীপুর স...

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

অপরিকল্পিত বিতরণ ব্যবস্থার দুর্বলতা, খেসারত দিচ্ছেন গ্রাহক: জ্বালানিমন্ত্রী

'আগের সরকারের অপরিকল্পিতভাবে বিতরণ লাইন সম্প্রসারণের খেসারত এখন জনগণকে দি...

শুক্রবার সন্ধ্যা থেকে ফেসবুক ডাউন

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা