খেলা

ইতিহাস গড়লেন মোহামেদ সালাহ

ক্রিয়া ডেস্ক

লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোর পর মিশরীয় এই ফরোয়ার্ড তৃতীয়বারের মতো পিএফএ পুরুষ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে ইতিহাস গড়লেন মোহামেদ সালাহ । মঙ্গলবার রাতে এই ঘোষণা দেয় পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফএ।

সালাহ গত মৌসুমে লিভারপুলের হয়ে ২৯টি গোল করেছেন এবং সতীর্থদের ১৮টি গোলে সহায়তা দিয়েছেন। তার অসাধারণ পারফরম্যান্সে লিভারপুল চার ম্যাচ হাতে রেখেই ২০তম ইংলিশ শীর্ষ পর্যায়ের শিরোপা জেতে।

৩৩ বছর বয়সী সালাহ এর আগে ২০১৭-১৮ এবং ২০২১-২২ মৌসুমেও একই পুরস্কার জিতেছিলেন। এর সঙ্গে এবার এই পুরস্কার জিতে নতুন রেকর্ড গড়লেন তিনি। প্রথম খেলোয়াড় হিসেবে এই বর্ষসেরার পুরস্কার তিনি জিতেছেন তিন বার। গত কয়েক মাসে তিনি ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন (এফডব্লিউএ) বর্ষসেরা খেলোয়াড় এবং প্রিমিয়ার লিগ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন।

এদিকে অ্যাস্টন ভিলার তরুণ মিডফিল্ডার মরগান রজার্স জিতেছেন পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। দুর্দান্ত মৌসুম কাটিয়ে তিনি ইংল্যান্ড জাতীয় দলে অভিষিক্তও হয়েছেন।

পিএফএ বর্ষসেরা একাদশেও অবধারিতভাবেই আছেন সালাহ। লিভারপুল সতীর্থ ভার্জিল ভ্যান ডাইক, রায়ান গ্র্যাভেনবার্চ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং নতুন যোগ দেওয়া মিলোস কেরকেজও আছেন এই দলে। আর্সেনালের উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ডেকলান রাইসও জায়গা পেয়েছেন। নটিংহ্যাম ফরেস্টের মাতজ সেলস ও ক্রিস উড, আর নিউক্যাসলের আলেকজান্ডার ইসাকও বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন। ইসাক গোল্ডেন বুটের দৌড়ে সালাহর পর দ্বিতীয় হয়েছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা