বিনোদন

রোমানাকে রিমান্ডে চায় পুলিশ

বিনোদন প্রতিবেদক: অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে রিমান্ডে চায় পুলিশ। শুক্রবার বিকালে তাকে ঢাকা মহানগর মুখ্য হাকিম (সিএমএম) আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য এই অভিনেত্রীর পাঁচ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

মোহাম্মদপুর থানা থেকে পাওয়া তথ্যমতে, স্বর্ণাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সাবেক স্বামীর করা দেড় কোটি টাকা আত্মসাতের মামলায় বৃহস্পতিবার রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে স্বর্ণাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মমর্তা (ওসি) আব্দুল লতিফ গতকাল জানিয়েছেন, ২০১৫ সালে স্বর্ণা অভিনীত একটি সিনেমা মুক্তি পায়। একাধিক বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করেছেন স্বর্ণা।

স্বর্ণা অভিনীত প্রথম সিনেমা মুক্তির তিন বছর পর সৌদি প্রবাসী কামরুল হাসানের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। ২০১৯ সালের মার্চে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর কামরুল হাসান সৌদি আরব চলে যাওয়ার পর গাড়ি ও ফ্ল্যাট কেনা এবং ব্যবসাসহ নানা অজুহাতে কামরুলের কাছ থেকে মোট এক কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেন এ অভিনেত্রী।

সম্প্রতি কামরুল দেশে ফিরে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে স্বর্ণা তাকে জানান, কামরুলকে তিনি অনেক আগেই তালাক দিয়েছেন। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেওয়া হয় কামরুলকে।

ঘটনার বর্ণনা দিয়ে কামরুল হাসান মোহাম্মদপুর থানায় প্রতারণার একটি মামলা করেন। এরপর স্বর্ণাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীকে মারধর

বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি ও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা