বিনোদন

‘দিদি রাস্তায় লড়তে ভালোবাসেন’

বিনোদন ডেস্ক: ভারতীয় বাংলার অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর হামলায় নিন্দা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ নিয়ে বিভিন্ন পোস্টও দিচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (১১ মার্চ) একটি হাসপাতাল থেকে মমতাকে দেখে বের হয়ে নুসরাত বলেছেন, ‘দিদির শরীর খারাপ। দিদি বিশ্রামে থাকবেন। কী হয়েছে না হয়েছে কারা ধাক্কা মেরেছে সেটা নিয়ে তদন্ত হবে, কিন্তু একজন মানুষের মনোবল কখনও ভেঙে ফেলা যায় না। দিদির মনোবল খুব স্ট্রং।’

তিনি আরও বলেন, ‘দিদি নিজে একজন ফাইটার, দিদি নিজেই বলেছেন তিনি স্ট্রিট ফাইটার। তিনি রাস্তায় দাঁড়িয়ে লড়তে ভালবাসেন। তিনি ফাইট ব্যাক করবেন। সিকিউরিটি নিয়ে তদন্ত হবে নিশ্চয়ই।’

পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে মমতা আহত হওয়ার পর থেকেই টুইটে সরব হন নুসরত। তিনি লেখেন, কোনও ষড়যন্ত্র দিয়েই মুখ্যমন্ত্রীকে রোখা যাবে না।

তার টুইটের সপক্ষেই বৃহস্পতিবার হাসপাতালের বাইরে দাঁড়িয়ে নুসরাত আরও বলেন, ‘অপোজিশনের টুইট ফলো করলে বুঝবেন, আমি নাম না নিয়েই বলছি। অপোজিশন লিডারের করা টুইট, যা দেখলে এমনিতেই মনোবল ভেঙে যায়, মনে হয় সব কিছু সাজানো। তাতেই মনটা একটু ভেঙে গেছে। ইলেকশনটা স্বচ্ছভাবে হওয়া উচিত। এটাই সবাইকে অনুরোধ করব, অপোজিশনের কাছেও এই অনুরোধ রাখবো। ক্লিন ফাইট থাকুক।’

হাসপাতালের বেডে শুয়েই দলীয় কর্মীদের বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাতে বোঝা যায়, আপাতত সেখান থেকেই ভোটযুদ্ধে লড়ছেন মমতা।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা