বিনোদন

সবার জন্য নিজেকে প্রস্তুত করেছি

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। তার আরেক পরিচয় তিনি অভিনেতা চাংকি পান্ডের মেয়ে। তারকা সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই সবার নজরে ছিলেন। বলিউডে নাম লেখানোর পর মিডিয়ার কেন্দ্রবিন্দুতে এই অভিনেত্রী।

তবে শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিদ্রূপের শিকার হন অনন্যা। এমনকি বডি শেমিংয়ের (শারীরিক গড়ন নিয়ে কটাক্ষ) মুখোমুখি হতে হয় তাকে। কিন্তু ছোটবেলা থেকেই নাকি এমন কথা শুনতে হয় তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যা পান্ডে বলেন, ‘ছোটবেলায় সবাই বলত, আমি নাকি ছেলেদের মতো দেখতে। ফ্ল্যাট স্ক্রিন। আমার ভীষণ কষ্ট হতো। কারণ যে সময় মাত্র নিজের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলার চেষ্টা করছিলাম, সেই সময়ই কথাগুলো আমাকে বলা হয়েছে। তখনই যদি কেউ এমন কথা বলে তাহলে নিজের প্রতি নিজেরই সন্দেহ শুরু হয়।’

তবে সবকিছু মোকাবিলা করে নিজেকে প্রস্তুত করেছেন ‘স্টুডেন্ট অব দি ইয়ার টু’ অভিনেত্রী। এই অভিনেত্রী বলেন, ‘এখন এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি, যেখানে আমি যেমন ঠিক সেভাবেই নিজেকে গ্রহণ করতে শিখেছি। আমি বুঝতে শিখেছি নিজেকে ভালোবাসতে হয়। এমন নয় যে এখনো আমাকে এসব শুনতে হয় না। এটি একটি চলমান প্রক্রিয়া। তবে আমার মনে হয় যে যাই বলুক না কেন, নিজেকে ভালোবেসে ভালো থাকাই হলো আসল ব্যাপার।’

বর্তমানে একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত অনন্যা। সকুন বাত্রার একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এতে তার সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদী। এছাড়া ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে ‘লিগার’ সিনেমাতে দেখা যাবে অনন্যাকে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা