বিনোদন

করোনায় আক্রান্ত রণবীর

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে খবরটি জানালেন তারকার মা অভিনেত্রী নীতু কাপুর।

ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ছেলের অসুস্থতার কথা জানান নীতু। সুস্থতা কামনার জন্য ধন্যবাদ জানালেন রণবীরের ভক্তদের। পোস্ট সূত্রেই জানা যায়, রণবীর এখন চিকিৎসাধীন এবং সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন।

তবে অনেকদিন ধরেই রণবীরের কোন খবর ছিল না প্রকাশ্যে। অনেকে বলছিলেন তিনি অসুস্থ রয়েছেন। ঠিক কি কারণে অসুস্থ সে সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অভিনেতার। কিন্তু পরিবার থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি নীতু পোস্টের আগ পর্যন্ত।

২০২১ সাল শুরু হওয়ার পর থেকে একাধিক নতুন ছবিতে কাজ করছেন রণবীর। ‘শামসেরা’, ‘ব্রহ্মাস্ত্র’, পরিচালক লব রঞ্জনের পরবর্তী ছবি এবং ‘অ্যানিমাল’ নামের ছবিগুলোতে কাজ করবেন বলে জানা গেছে।

কয়েক মাস আগে রণবীরের মা নীতু কাপুরও করোনা আক্রান্ত হয়েছিলেন। চণ্ডীগড়ে ‘জুগ জুগ জিয়ো’ ছবির শ্যুটিং করতে গিয়ে তিনি সংক্রমিত হয়েছিলেন বলে জানা গিয়েছিল। এবার প্রবীন এই অভিনেত্রীর ছেলেও করোনা আক্রান্ত হলেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা