আরিয়ান আমার ক্রাশ ছিল
বিনোদন

আরিয়ান আমার ক্রাশ ছিল

সান নিউজ ডেস্ক : সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ওপর ক্রাশ ছিল বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে।

আলোচিত টক শো ‘কফি উইথ করন’-এর একটি পর্বে হাজির হন অনন্যা। এই সময় তাকে শাহরুখ খানের পরিবারের সঙ্গে বেড়ে ওঠার বিষয়ে প্রশ্ন করেন অনুষ্ঠানের সঞ্চালক করন জোহর। এসময়ে অভিনেত্রী অনন্যা জানান, শাহরুখ খানের মেয়ে সুহানা ও অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর তার ঘনিষ্ঠ বন্ধু। তারা একসঙ্গে শাহরুখের বাড়িতে খেলে খেলেই বড় হয়েছেন।

আরও পড়ুন: টাইগারদের দাপুটে জয়

আরিয়ান খানের প্রতি ক্রাশ ছিল কিনা জানতে চাইলে অনন্যা বলেন, ‘অবশ্যই, সে অনেক সুন্দর। আরিয়ানের ওপর ক্রাশ ছিল।’ তাহলে সম্পর্ক কেন প্রেম পর্যন্ত গড়ায়নি প্রশ্ন করা হলে এই অভিনেত্রী আরিয়ানকে উদ্দেশ্য করে বলেন, ‘তাকেই জিজ্ঞেস করুন।’

জয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন সুহানা। অন্যদিকে, ধর্মা প্রোডাকশনের ‘বেধাড়াক’ সিনেমা দিয়ে শানায়ার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে। সিনেমায় কাজ করতে গিয়ে তাদের বন্ধুত্বে চিড় ধরার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? এমন প্রশ্নের উত্তরে অনন্যা বলেন, ‘আমাদের সম্পর্ক এখন আর বন্ধুত্বের মধ্যে সীমাবন্ধ নেই। আমরা একটি পরিবার। সব সময় সেটিই ছিলাম। আমার মনে হয় না আমাদের বন্ধুত্বে কোনো প্রভাব পড়বে। পরস্পরের প্রতি আমাদের প্রকৃত ভালোবাসা রয়েছে। আমাদের স্বপ্ন ছিল অভিনয় করা। সকলের সেই স্বপ্ন পূরণ হচ্ছে। সুহানা, শানায়া সঙ্গে আমার সাফলতায় খুশিই হবো।’

আরও পড়ুন : বিএনপির সময়ে নিয়োগপ্রাপ্তদের চায় না আ’লীগ

অনন্যার পরবর্তী সিনেমা ‘লাইগার’। এতে বিজয় দেবরকোন্ডার সঙ্গে দেখা যাবে তাকে। স্পোর্টস-অ্যাকশন ঘরানার সিনেমাটি পরিচানার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির ও তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হয়েছে। পাশাপাশি তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে। করন জোহর প্রযোজিত এই সিনেমা আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে। সিনেমাটি মাধ্যমে বলিউডে পা রাখছেন বিজয় দেবরকোন্ডা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা