বিনোদন

আমার কিছু হলে তার জন্য দায়ী নানা

সান নিউজ ডেস্ক: শোবিজ থেকে দীর্ঘদিন থেকে দূরে ছিলেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। পরে প্রবীণ অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে শুটিং সেটে হেনস্তার অভিযোগ করে আবারো আলোচনায় আসেন। তার এই অভিযোগের পরই বলিউডে 'মি টু' আন্দোলন শুরু হয়।

আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তনুশ্রী দত্ত দাবি করেছেন, তাকে হত্যার পরিকল্পনা চলছে এবং তার খাবারে বিষ মেশানো হয়। এবার এই অভিনেত্রী জানালেন, তার কিছু হলে দায়ী থাকবেন অভিনেতা নানা পাটেকর।

শুক্রবার (২৯ জুলাই) তনুশ্রী ইনস্টাগ্রামে লেখেন, ‘যদি আমার সঙ্গে কিছু ঘটে তাহলে এর জন্য দায়ী থাকবেন নানা পাটেকর, তার আইনজীবী ও তার বলিউড মাফিয়া বন্ধুরা। কে এই বলিউডের মাফিয়ারা? এরা হলো তারা, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে যাদের নাম জড়িয়েছিল। প্রসঙ্গত এদের সকলের আইনজীবী একই ব্যক্তি।’

ওই ব্যক্তিদের বয়কটের আহ্বান জানিয়ে তনুশ্রী লেখেন, ‘তাদের সিনেমা দেখবেন না। তাদের পুরোপুরি বয়কট করুন। ইন্ডাস্ট্রির অনেকে, বেশ কিছু সাংবাদিক আমার নামে ফেক নিউজ বানাচ্ছে। পিআর প্রফোশনালরাও রয়েছে এই কাণ্ডে। তাদের সবাইকে ধাওয়া করুন। তাদের জীবন নরক করে তুলুন কারণ তারা আমায় চূড়ান্ত হেনস্থা করছে। আইন হয়ত আমাকে ন্যায় বিচার দিতে পারবে না। কিন্তু আমার বিশ্বাস রয়েছে এই দেশের জনগণের ওপর।’

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬২

কয়েকদিন আগেই তনুশ্রী জানান যে, তিনি বিভিন্নভাবে হুমকির শিকার হচ্ছেন। তার বাড়িতে, গাড়িতে হামলার ঘটনা ঘটছে। তার সিনেমার কাজগুলো ছিনিয়ে নেওয়া হচ্ছে। এবার সমস্ত অভিযোগের কেন্দ্রে উচ্চারণ করলেন নানা পাটেকরের নাম। বিষয়টি নিয়ে এখনো অভিনেতার কোনো প্রতিক্রিয়া আসেনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

রিপন হত্যা মামলায় হাসিনাসহ ১০৪ জনকে অব্যাহতির সুপারিশ

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কসাই রিপন ফকিরকে গুলি করে হত্যার অভিয...

৪০ বছর পর আবার সেই ঘটনা পাকিস্তান ক্রিকেটে

দারুণ ছন্দে থাকার পরও পাকিস্তান দলের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার মোহাম্মদ আব...

ফের জুটি বাঁধছেন শাকিব-ইধিকা?

টানা দুই সফল সিনেমার পর আবারও বড় পর্দায় জুটি বাঁধতে পারেন ঢালিউড সুপারস্টার শ...

ইসিতে ৩৮ রাজনৈতিক দলের হিসাব জমা

বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও...

ছাগলকাণ্ডে আলোচিত কর্মকর্তা মতিউরের বিচার শুরু

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা