বিনোদন

পুরুষতন্ত্র নিয়ে অদিতির যে ভাবনা

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারির নারী দিবসে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। সেটি দেখে মনে হচ্ছে তিনি বোধহয় কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কি জন্যে এই যুদ্ধ সেটি অবশ্য স্পষ্টও করেছেন অদিতি।

আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ) পালনে নিজের পোস্টে অন্যদের থেকে একটু ভিন্নতা এনেছেন অদিতি। নারী দিবস নিয়ে সামাজিক মাধ্যমগুলো ঘুরে এলে দেখা যাবে, সাধারণত তারকারা নারীদের উদযাপনের কথাই বলেছেন। কিন্তু অদিতি কেবল নারীদের কথা উল্লেখ করলেন না। প্রসঙ্গ তুললেন পুরুষতন্ত্রের। লিখলেন, ‘আরআইপি পেট্রিয়ার্কি’।

সাধারণত, কারও মৃত্যু হলে ‘আরআইপি’ লেখা হয় মৃতের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে। কিন্তু ক্যাপশন অনুযায়ী অদিতির কাছে সমাজে আধিপত্য করা পুরুষতন্ত্র এখন মৃত। আর সেই ‘মৃত্যুসংবাদ’-ই ঘোষণা করলেন ‘পদ্মাবতী’-এর অভিনেত্রী। তার পরনেও ছিল ‘পেট্রিয়ার্কি’ লেখা একটি টি-শার্ট।

একই সঙ্গে পোস্টের ক্যাপশনে অদিতি পারস্পরিক ভালবাসা, সম্মান ও মহানুভবতার কথা উল্লেখ করেছেন। তিনি ক্ষমতার একপাক্ষিকতায় বিশ্বাসী নন সেটা ক্যাপশনই বলে দিচ্ছে। তাই লিঙ্গ নয়, মানুষে-মানুষে প্রেম ও সম্মানের বার্তা ছড়িয়ে দিতে চাইলেন বলিউড, তামিল এবং তেলেগুর বিভিন্ন ছবিতে অভিনয় করা এই অদিতি রাও হায়দারি।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা