সংগৃহীত
বিনোদন

বাগদান সারলেন অদিতি-সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় তারকা অভিনেত্রী অদিতি রাও হায়দারি ও অভিনেতা সিদ্ধার্থ। অনেক জল্পনা-কল্পনা শেষে বাগদান সেরেছেন এই দুই তারকা।

আরও পড়ুন : শাকিব খানের জন্মদিন আজ

বৃহস্পতিবার (২৮ মার্চ) নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের আংটির ছবির প্রকাশ করেছেন তারা।

এই দুই তারকার সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন উড়ছে অনেক দিন ধরে। তবে প্রকাশ্যে কেউ কখনো মুখ খোলেননি। ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই রেখেছিলেন তারা। যদিও প্রায়ই একসঙ্গে ঘুরতে দেখা যেত তাদের। বুধবার (২৭ মার্চ) অদিতি ও সিদ্ধার্থ যে বিয়ে সেরেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। তবে আজ তাদের পোস্ট দেখে এ বিষয় স্পষ্ট যে বিয়ে নয়, বাগদান সম্পন্ন করেছেন এই দুই তারকা।

আরও পড়ুন : মিস ইউনিভার্সে প্রথমবার সৌদি সুন্দরী

বৃহস্পতিবার সিদ্ধার্থ একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় দুজনের হাতেই শোভা পাচ্ছে বাগদানের আংটি। ছবির ক্যাপশনে বলা হয়, ‘সে হ্যাঁ বলেছে। বাগদান।’ অর্থাৎ, বাগদান সম্পন্ন হয়েছে। একই ছবি পোস্ট করে অদিতিও একই ক্যাপশন দেন।

এ পোস্টের সাথে সাথেই শুভেচ্ছা বার্তার বন্যায় ভাসছেন এই তারকা যুগল। সহকর্মী থেকে শুরু করে ভক্ত-অনুরাগী সবাই ভালোবাসায় সিক্ত করেছেন।

আরও পড়ুন : শাকিবের সিনেমার ভিলেন যীশু

প্রসঙ্গত, ২০২১ সালে তেলেগু ভাষার ‘মহা সমুদ্রম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন অদিতি-সিদ্ধার্থ। এরপর পরস্পরের কাছে আসেন তারা। তাদের একসঙ্গে একাধিক জায়গায় দেখতে পাওয়া যায়, এ সব দেখে সবাই তাদের সম্পর্ক বুঝতে পারেন। তাদের একসঙ্গে দেখতে ভক্তরা বেশ পছন্দ করেন।

সান নিউজ/এসএম/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

স্ত্রী, সন্তান ও শ্বশুরসহ কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি সাংবাদিক নিহত

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত...

এসএসসি পরীক্ষা ২০২৭ দুই মাস পিছাবে ! 

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দুই মাস পিছিয়ে...

পে–স্কেল নিয়ে জাফর ইকবাল-ববিতার গান ভাইরাল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এ...

শিশুর জন্য সোশ্যাল মিডিয়ায় ক্ষতিকর কনটেন্ট: অভিভাবকদের করণীয়  

বর্তমান সময়ে শিশুদের একটি বড় অংশ কোনো না কোনোভাবে মোবাইল ফোন ও সামাজিক যোগাযো...

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদেশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা