ছবি: সংগৃহীত
বিনোদন

মিস ইউনিভার্সে প্রথমবার সৌদি সুন্দরী

বিনোদন ডেস্ক: ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন সৌদি আরবে জন্ম নেয়া ২৭ বছর বয়সী মডেল রুমি আলকাহতানি।

আরও পড়ুন: শাকিবের মায়ের চরিত্রে মাহি!

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এ প্রতিযোগিতায় সৌদি আরবের পতাকা নিয়ে অংশ নেয়ার বিষয়ে নিজেই ঘোষণা দিয়েছেন তিনি। এতে মিস ইউনিভার্সের ৭৩ বছরের ইতিহাসে এই প্রথমবার সৌদি আরবের নাম যুক্ত হতে যাচ্ছে।

এ নিয়ে সংবাদ মাধ্যম আল এরাবিয়া খবর প্রকাশ করেছে। এমন তথ্য প্রকাশ্যে আসার পর এই মডেলকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে।

আরও পড়ুন: দক্ষিণী ছবিতে পা রাখছেন কারিনা

এর আগে নিজের ইনস্টাগ্রাম পোস্টে রুমি জানান, মিস ইউনিভার্স-২০২৪ প্রতিযোগিতায় সৌদি আরবের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন।

সৌদি পতাকা হাতে পোজ দেয়া একটি ছবি যুক্ত করে তিনি বলেন, এর মাধ্যমে বিশ্বের শীর্ষ এ প্রতিযোগিতায় সৌদি আরব প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে।

আরও পড়ুন: বহু বছর পর একই ফ্রেমে এ আর রহমান-প্রভু দেবা

পরে সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সৌদির এই মডেল জানান, আন্তর্জাতিক আয়োজনগুলোতে তিনি সৌদি আরবের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চান।

সৌদি আরবের রিয়াদে জন্ম নেয়া এই মডেল এর আগে একাধিক সুন্দরী প্রতিযোগিতায় জিতেছেন। তিনি মিস আরব পিস, মিস প্ল্যানেট, মিস মিডল ইস্টে সৌদি আরবের হয়ে অংশ নিয়েছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা