বিনোদন

দুজন এখন দুই দলে

বিনোদন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে চলছে নির্বাচনী উত্তেজনা। টলিউডের তারকারা কে কোন দলে যোগ দিচ্ছেন তা নিয়ে ভক্তদেরও আগ্রহের কমতি নেই। এবার সেই উত্তেজনা আরও ছড়িয়ে দিলেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়।

দীর্ঘদিন ধরে সম্পর্কের জালে রয়েছেন বনি ও কৌশনী। ক্ষমতাসীন দল তৃণমূলে আগেই যোগ দিয়েছিলেন প্রেমিক বনি। কিন্তু হঠাৎ সম্প্রতি বিজিপির পতাকা হাতে দেখা গেছে এই অভিনেতাকে। তার মা পিয়া সেনগুপ্ত সদ্য যোগ দিয়েছেন তৃণমূলে।

কিন্তু বনির প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী। এই অবস্থায় মা পিয়া গণমাধ্যমকে জানান, তিনি এই মুহূর্তে কলকাতার বাইরে রয়েছেন। তিনি লোকমুখে ছেলে বনির বিষয়টি শুনেছেন। তিনি বলেন, যাবতীয় বিরোধিতা রাজনীতির মঞ্চেই থাকবে। অন্তত মা-ছেলের সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে না।

কলকাতার প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছেন, বনি নিজেও এতদিন তৃণমূলের সমর্থক ছিলেন। প্রত্যক্ষ রাজনীতিতে যোগ না দিলেও মুখ্যমন্ত্রীর প্রচারে অংশ নিতে দেখা গেছে তাকে। দল বদল নিয়ে বনির মা জানিয়েছেন, ছেলে বড় হয়েছে। তার নিজস্ব মতামত তৈরি হয়েছে। সেই জায়গা থেকেই হয়তো এই সিদ্ধান্ত তার।

কোলকাতার শিল্পী মহলও দুই ভাগে ভাগ হয়ে পড়েছে। পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্তের মতো তারকারা যেমন বিজেপিতে যোগ দিয়েছেন, তেমনই পরিচালক রাজ চক্রবর্তী, নায়িকা জুন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী দের মতো অভিনেত্রীরা আবার তৃণমূল বেছে নিয়েছেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা