বিনোদন

দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা

বিনোদন ডেস্ক : ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটিকে কেন্দ্র করে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির ওপর অভিমান করেছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। অভিমানে দীঘির বিরুদ্ধে মামলার হুমকিও দিয়েছিলেন তিনি। কিন্তু সেটি আর হুমকিতে সীমাবদ্ধ নেই। কথামতো কাজ করেছেন ঝন্টু।

বুধবার (১০ মার্চ) দুপুরে দীঘির বিরুদ্ধে আদালতে মানহানি মামলা করেছেন এ প্রবীণ নির্মাতা। নির্মাতা ঝন্টু বলেন, ‘দীঘি, তার বাবা এবং মামা তিনজনের বিরুদ্ধে মামলা করেছি।’

কত টাকার মানহানি মামলা করেছেন? এমন প্রশ্নের উত্তরে এ নির্মাতা বলেন, ‘আমার সম্মান ১০ কোটি টাকার। পৃথিবীতে সিনেমার গল্প সবচেয়ে বেশি আমি লিখেছি। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি চলচ্চিত্র আমি বানিয়েছি। আমার তো ১০ কোটিও কম। আমি এক কোটি টাকার মানহানি মামলা করেছি। আমার সম্মান তার (দীঘি) থেকে অনেক বেশি।’

ঝন্টু আরো বলেন, ‘নায়িকাই বলেছে ছবিটি চলবে না। মানুষ যাবে কেন? এত বড় সাহস! মুক্তির আগে চলবে না বললে তো সে (দীঘি) পরিচালক এবং প্রযোজকদের জন্য হুমকি। এটা কালচার হয়ে যাবে। অন্য নায়ক-নায়িকারাও বলবে।’

এর আগে গত মঙ্গলবার (৯ মার্চ) নির্মাতা ঝন্টুকে ‘সরি’ বলেছিলেন দীঘি। তার ভাষায়, ‘ঝন্টু আংকেল আমার ওপর কেন এত রাগ করেছেন, সেটা আমি জানি না। আমি এমন কোনো স্টেটমেন্ট বা মন্তব্য করিনি যে, উনি আমার নামে মামলা করতে চাইবেন। উনি আমার গুরুজন। আমার কাছে অনেক সম্মানের একজন মানুষ। আমি যদি কোনোভাবে, কোনো কথায় উনাকে দুঃখ দিয়ে থাকি তাহলে আমি তাকে ‘সরি’ বলছি।

শিশুশিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছিল দীঘির। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলীওয়ালা’ সিনেমায় অভিনয় করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। শিশুশিল্পী হিসেবে মোট ৩০টি সিনেমায় অভিনয় করেছেন দীঘি। নায়িকা হিসেবে ফিরেছেন তিনি। অভিনয় করেছেন ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাতে। এ ছাড়া ‘বঙ্গবন্ধু’ বায়োপিক এবং ‘শেষ চিঠি’ ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা