বিনোদন

অভিনেত্রী রোমানা গ্রেফতার

বিনোদন ডেস্ক : গ্রেফতার হয়েছেন মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা (৪০)। সৌদি প্রবাসী ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে তাকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল।

তিনি বলেন, ভুক্তভোগী ওই সৌদি প্রবাসী মোহাম্মদপুর থানায় রোমানা ইসলাম স্বর্ণার বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, প্রতারণার মাধ্যমে বিয়ে করে তার কাছ থেকে বিভিন্ন সময় কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন স্বর্ণা। তার অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ স্বর্ণাকে গ্রেফতার করে।

এডিসি মৃত্যুঞ্জয় দে সজল আরও বলেন, স্বর্ণার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় এই সৌদি প্রবাসীর।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শীর্ষ ইরানি নেতাদের হত্যা অগ্রহণযোগ্য: চীন

ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয...

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

ঈদে আসছে নতুন সিনেপ্লেক্স

সময়ের সঙ্গে বদলে গেছে সিনেমা দেখার অভ্যাসও। এক সময় দর্শকদের প্রধান ভরসা ছিল স...

ঈদুল ফিতরে নেতৃবৃন্দের সিডিউল

দীর্ঘ ১৭ বছর পর দেশে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী...

ঈদ আনন্দ উপভোগের কেন্দ্রসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা