বিনোদন

আজ সন্ধ্যায় গাইবেন জেমস

বিনোদন প্রতিবেদক : করোনার কারণে দীর্ঘদিন স্টেজ শো থেকে দূরে ছিলেন নগরবাউল জেমস। শুক্রবার (১২ মার্চ) রাজধানীর মিরপুর-১৪ নম্বর পিএসসি কনভেনশন হলে গাইবেন এই তারকা কণ্ঠশিল্পী। এসব তথ্য নিশ্চিত করেছেন শিল্পীর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।

২০০১ সালে যারা এসএসসি পাস করেছেন, চলতি বছর তাদের স্কুলের গণ্ডি পেরোনোর ২০ বছর অতিক্রম হয়েছে। বিষয়টি সম্মিলিতভাবে উদযাপন করার জন্য বিশেষ উৎসবের উদ্যোগ নিয়েছে ‘ক্লাসরুম’ নামে বন্ধু সংগঠন। তাদের ডাকে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে পারফর্ম করবেন জেমস।

কনসার্টে ফেরা নিয়ে জেমস জানান, করোনার জন্য দীর্ঘদিন কনসার্ট বন্ধ ছিল। নিজেও চাইনি বৈশ্বিক এই পরিস্থিতিতে কোনো আয়োজনে অংশ নিতে। এখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় কনসার্টে অংশ নিচ্ছি।

আয়োজকরা জানান, সবার প্রিয় নগরবাউল জেমস, যার গান শুনে উন্মাতাল হয়েছি আমরা। সেই গুরু আসছেন গানে গানে মাতাতে। আসলে সব বন্ধুকে একত্রিত করতেই আমরা মিলিত হচ্ছি এক ছাদের নিচে। বন্ধুদের নিয়ে মাতামাতি আর হারিয়ে যেতে চাই সোনালি অতীতে।

মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর ১২টায়। তবে জেমস মঞ্চে উঠবেন সন্ধ্যা ৭টার দিকে। এই আসরে নগরবাউল জেমস ছাড়াও গান পরিবেশন করবেন ডিজে রাহাত, বাপ-বেটা শুভাশিষ-ঋতুরাজসহ ব্যাচের কণ্ঠশিল্পীরা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীকে মারধর

বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি ও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা