ছবি: সংগৃহীত
শিক্ষা

ইস্ট ওয়েস্টের ছাত্রীকে কোপালো ছিনতাইকারীরা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা থানাধীন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের এক ছাত্রীকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : অজ্ঞাত বিমান ভূপাতিত করল ইসরায়েল

রোববার (২ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর আফতাব নগরের বি ব্লকে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রীর নাম অপূর্ণা আক্তার ইতি। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২০২১-২২ ব্যাচের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী।

আরও পড়ুন : এপ্রিলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়!

আহত শিক্ষার্থীর সহপাঠী তানভীর কায়েস জানান, রাতে জিম থেকে বাসায় যাওয়ার পথে ৩-৪ জন ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল, টাকা ও ব্যাগ চায়। এগুলো দিতে না চাইলে ধস্তাধস্তির এক পর্যায়ে চাপাতি দিয়ে ইতিকে এলোপাতাড়ি কোপায় ছিনতাইকারীরা। তাকে মারাত্মকভাবে আহত করে সব নিয়ে তারা পালিয়ে যায়।

জিম সহকারী কামরুল হাসান সাকিব জানান, রাত ১০ টায় ঢাকা ইমপেরিয়াল কলেজ সংলগ্ন জিম থেকে বাসায় ফিরছিলাম। তখন খবর পাই একটা মেয়ে ছিনতাইকারীর কবলে পড়েছে। ঘটনাস্থলে গিয়ে শুধু রক্ত আর রক্ত দেখতে পাই। ততক্ষণে অন্য শিক্ষার্থীরা তাকে হাসপাতালের নিয়ে যায়।

আরও পড়ুন : পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছি। জড়িত ছিনতাইকারীদের শনাক্তে একাধিক টিম কাজ করছে।

এ ঘটনায় বাড্ডা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা