শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: সংগৃহীত
শিক্ষা

গুজব থেকে বিরত থাকতে হবে

সান নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে সব ধরনের গুজব থেকে আমাদের বিরত থাকতে হবে।

আরও পড়ুন: প্রেমের টানে গাজীপুরে মার্কিন তরুণী

সোমবার (১১ জুলাই) সন্ধ্যায় হাইমচরের সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত চুন্নু মিয়া সরকারের স্মরণে চাঁদপুরের উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করছে। কিন্তু দেশের এই স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করতে স্বাধীনতাবিরোধী অপশক্তি বহুমুখী ষড়যন্ত্র করে যাচ্ছে। তারই অংশ হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের কিছু বইয়ের ছবি ফেসবুকে ছড়িয়ে গুজব ছড়াচ্ছে।

আরও পড়ুন: দুবাইয়ে পালাচ্ছেন লংকান প্রেসিডেন্ট

চুন্নু মিয়া সরকারের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণা করে মন্ত্রী বলেন, চুন্নু মিয়া সরকার অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এই অঞ্চলের মানুষের অধিকার রক্ষায় তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তিনি দলের জন্য প্রতি নিবেদিতপ্রাণ ছিলেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।

হাইমচর উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজ চোকদারের পরিচালনায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূইয়া, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী প্রমুখ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা