ঈদের ছুটি শুরু ঢাবিতে
শিক্ষা

ঈদের ছুটি শুরু ঢাবিতে

সান নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৯ দিনের ছুটি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবার (৮ জুলাই) থেকে ঈদের ছুটি শুরু হয়ে চলবে ১৬ জুলাই (শনিবার) পর্যন্ত।

আরও পড়ুন: জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে গতকাল ৭ জুলাই আমাদের শেষ কর্ম দিবস ছিল। কেননা ৮ জুলাই সাপ্তাহিক ছুটির দিন। আর অফিসিয়াল ঈদের ছুটি আগামীকাল ৯ জুলাই থেকে শুরু হবে। ক্যাম্পাস বন্ধ থাকবে আগামী ১৬ জুলাই পর্যন্ত।

তিনি বলেন, ৯ দিনের ঈদের ছুটি শেষে আগামী ১৭ জুলাই (রোববার) থেকে ক্লাস ও অফিস কার্যক্রম শুরু হবে। তবে আবাসিক হলগুলো খোলা থাকবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা