শিক্ষা

বিশ্বমানের জ্ঞানচর্চার তীর্থস্থান হবে রাবি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃজন ও সঞ্চালনের জায়গা। সময়ের সাথে এই জ্ঞানের পরিবর্তন হয়ে থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা গুণগত মান সমৃদ্ধর জন্য বিভিন্ন ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে। ৫০ বছরের মহাপরিকল্পনা গ্রহণ করে সেই লক্ষ্যে কাজ শুরু হয়েছে। আশা করি এ বিশ্ববিদ্যালয়ও একদিন বিশ্বমানের জ্ঞানচর্চার তীর্থস্থানে পরিণত হবে।

বুধবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়টির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শেষে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৬৯ বছরে বহু কৃতি ও গুণী শিক্ষার্থী বের হয়েছেন। পরবর্তীতে তারা দেশের সার্বিক উন্নয়ন মেধার স্বাক্ষর রেখেছেন। তাছাড়া বর্তমানেও শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে সর্বাত্মক চেষ্টা অব্যবহত রেখেছে প্রশাসন।’

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল ইসলাম ও অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুল সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর ইসলাম প্রামানিক, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র উপদেষ্টা তারেক নূরসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা, কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৫৩ সালের ৩১ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। একই বছরের ৬ জুলাই আনুষ্ঠানিক যাত্রা শুরু করে দেশের অন্যতম শ্রেষ্ঠ এ বিদ্যাপীঠ। গৌরব ও ঐতিহ্যের ৬৯ বছর অতিক্রম করে ৭০ বছরে পদার্পণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত, পায়রা অবমুক্তকরণ ও ক্যাম্পাসে বৃক্ষরোপনসহ নানা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা