শিক্ষা

একুশ পেরিয়ে বাইশে বশেমুরবিপ্রবি!

মেহেদী হাসান সাকিব, বশেমুরবিপ্রবি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ২১ বছর পূর্ণ করে বাইশে পদার্পণ করল।

আরও পড়ুন: ঈদে জামাতে পরতে হবে মাস্ক

আজ ৮ জুলাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী।বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী বশেমুরবিপ্রবি ২২ বছরে পদার্পণ করলেও শিক্ষা কার্যক্রমের দিক থেকে ১২ বছরে পদার্পণ করল বিশ্ববিদ্যালয়টি। এদিকে ঈদুল আযহার ছুটি থাকায় আজ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে আগামী ২৮ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হবে বলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৪ জুলাই রিজেন্ট বোর্ডের ৭ম সভায় ৮ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস পালনের সিদ্ধান্ত হয়। ২০০১ সালে আইন পাশের পরে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেয়। দীর্ঘদিন বন্ধ থাকার পরে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে বিশ্ববিদ্যালয়টি পুনরায় চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে ২০১০ সালের ২০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন বাস্তবায়নে সরকার এসআরও জারি করে এবং ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

র‌্যাপার থেকে প্রধানমন্ত্রী হওয়া বালেন শাহর নয়া কূটনীতি

এক ঝলকে বালেন শাহর নয়া কূটনীতি ও ভারত সফর

দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো ত...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা