ঈদে জামাতে পরতে হবে মাস্ক
জাতীয়

ঈদে জামাতে পরতে হবে মাস্ক

সান নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহার জামাতে সবাইকে মাস্ক পরতে হবে। নিজ নিজ জায়নামাজ ও টুপি নিয়ে আসতে হবে। মসজিদে সংরক্ষিত টুপি ও জায়নামাজ ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মার্কিন নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাস রোধ নিশ্চিত করতে মসজিদ, ঈদগাহ ও ওজুখানায় সাবান, হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মুসল্লিদের বাসা থেকে ওজু করে ঈদগাহ এবং মসজিদে যাওয়ার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

করোনাভাইরাস মহামারি থেকে রক্ষা পেতে ঈদুল আজহার নামাজ শেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খতিব ও ইমামদের দোয়া করতে হবে।

বৃহস্পতিবার (৭ জুলাই) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এসব নির্দেশনা জারি করা হলো। ঈদ উপলক্ষে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। প্রত্যেকে নিজ নিজ বাড়ি থেকে ওজু করে নামাজে যাবেন। সামাজিক দূরত্ব মেনে এক কাতার অন্তর অন্তর কাতার করে ঈদের জামাত পরিচালনা করতে হবে।

আরও পড়ুন: ঈদের ছুটি শুরু শুক্রবার

এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং ইসলামিক ফাউন্ডেশনকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।
আগামী ১০ জুলাই রোববার সারা দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা