সংগৃহীত
সারাদেশ

পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : চাঁদপুরের হাইমচর উপজেলায় বালতির পানিতে ডুবে ১৪ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার গণ্ডামারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম আমেনা আক্তার। সে ওই গ্রামের সবুজ মিয়ার মেয়ে।

আরও পড়ুন : শিক্ষা সফরের বাসে আগুন

মৃত শিশুটির বাবা জানান, তাদের বসতঘরে চৌকির ওপরে ছিল শিশু আমেনা। তার পাশেই ছিল পানিভর্তি বালতি। ঘরে কেউ না থাকায় চৌকিতে থাকা শিশু আমেনা হামাগুড়ি দিতে গিয়ে বালতিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তার মা ঘরে ঢুকে এমন দৃশ্য দেখতে পান।

পরে স্বজনরা শিশু আমেনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : বকশীগঞ্জে আ’লীগের অফিস ভাঙচুর

হাইমচর থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্র...

‘প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি’

অভিনয় দক্ষতা ও পর্দার উপস্থিতি দিয়ে ধীরে ধীরে ঢালিউডে নিজের জায়গা পোক্ত কর...

মোংলায় ইয়াবার বিস্তৃত নেটওয়ার্ক, ধরাছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী কবির

বাগেরহাটের মোংলায় দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার চালিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা