সংগৃহীত
সারাদেশ

শিক্ষা সফরের বাসে আগুন

জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে শিক্ষা সফর থেকে ফেরার পথে শিক্ষক-শিক্ষার্থী বহনকারী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ৮-১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পরে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

আরও পড়ুন : ‘আপত্তি’ তুলে নেবে ভারত

বাসটিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ মোট ৭২ জন যাত্রী ছিল বলে জানিয়েছেন প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুর অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ ৭২ জন বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার হাজির বাজার ড্রিম ওয়ার্ল্ড পার্কে শিক্ষা সফরে যায়। সৌখিন পরিবহনের একটি বাসে করে সেখান থেকে ফিরছিল তারা।

পথে মাওনা পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় পৌঁছার আগেই বাসটিতে আগুন লেগে যায়। তাৎক্ষণিক চালক বাস থামালে বাসে থাকা শিক্ষক-শিক্ষার্থীরা নামার পরপরই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : সিনেমার উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আব্দুল মান্নান জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হয়নি। ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

মাওনা মহাসড়ক থানার ওসি কংকন কুমার বলেন, ‘বাসে আগুন লাগার পর পুলিশ তাৎক্ষণিক সেখানে গিয়েছে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আগুনে বাসটি পুড়ে যাওয়ার পর শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন যানবাহনে নিরাপদে বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করেছি।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

খালেদা জিয়ার জন্মদিনে ভালুকায় বিএনপির দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়...

ডেইরি ফার্মে আবেদ আলীর অপরাধ সাম্রাজ্য

সাভারের আশুলিয়ায় কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের (ডেইরি ফার্ম) ভেতরে বহির...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা