সংগৃহীত
সারাদেশ

তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন

জেলা প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলায় নির্মাণাধীন তাপ বিদ্যুৎকেন্দ্রের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : ভবনে আর কোনো মরদেহ নেই

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরের দিকে তাপ বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে হঠাৎ ধোঁয়া উড়তে দেখা যায়। এরপর বিদ্যুৎকেন্দ্রের ভেতরে কর্মরত শ্রমিকদের শোরগোল শোনা যায়। এর কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি গাড়ি বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে।

তবে এতে বিদ্যুৎকেন্দ্রের মূল অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে তালতলী ফায়ার সার্ভিসের কর্মকর্তা বদিউজ্জামান বলেন, তাপ বিদ্যুৎকেন্দ্রের ভেতরে ময়লা-আবর্জনার স্তুপে কে বা কারা অগ্নিসংযোগ করে। পরে এ আগুনের তীব্রতা বেড়ে যায়।

আরও পড়ুন : ৫টি মার্কিন সাবমেরিন কিনছে অস্ট্রেলিয়া

এরপর বিদ্যুৎকেন্দ্রে কর্মরত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তালতলী ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তবে বিদ্যুৎকেন্দ্রের ভেতরে সাংবাদিকদের প্রবেশ করতে না দেয়ায় এ বিষয়ে বিদ্যুৎকেন্দ্রে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বা বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা