ছবি: সংগৃহীত
জাতীয়
গুলিস্তানে বিস্ফোরণ

ভবনে আর কোনো মরদেহ নেই

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণ হওয়া ভবনে আর কোনো মরদেহ নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১২টা ১০ মিনিটে ভবনের বেজমেন্ট থেকে মেহেদী হাসান স্বপন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর এ কথা বলেন তিনি।

আরও পড়ুন:সিদ্দিক বাজারে আরও এক মরদেহ উদ্ধার

দুর্ঘটনার তদন্ত কার্যক্রম সম্পর্কে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, কাজ শুরু করেছে তদন্ত কমিটি। পাঁচদিনের মধ্যে কমিটি তদন্ত রিপোর্ট দেবে।

মরদেহ উদ্ধারের বিষয়ে তিনি বলেন, মরদেহ উদ্ধারের পর তা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মরদেহের পরিচয় শনাক্ত করেন স্বপনের ভাই তানভীর হাসান।

আরও পড়ুন : গুলিস্তানে বিস্ফোরণ তৃতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান

তানভীর হাসান বলেন, আমার ভাই একটি স্যানেটারি দোকানে ম্যানেজার হিসেবে কাজ করত। দূর্ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন। আজ ভাইকে পেলাম ঠিকই, কিন্তু মৃত অবস্থায়।

প্রসঙ্গত, গত ৭ মার্চ বিকালে সিদ্দিক বাজারে বিস্ফোরণের এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা