জাতীয়

কুকুর-বিড়াল মাংস নিয়ে মুখ খুললো সুলতান ডাইনস

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার নামকরা সুলতান ডাইন এর খাবারের মান নিয়ে এবার উঠেছে নানা আলোচনা সমালোচনা ঝড়। অনেকেই অভিযোগ তুলেছেন তাদের বিরিয়ানিতে কুকুর-বিড়ালের মাংস দেওয়া হয়।

আরও পড়ুন : গুলিস্তানে বিস্ফোরণ তৃতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান

সম্প্রতি একজন ভোক্তা সুলতানের খাবারের কাঁচা মাংস নিয়ে প্রশ্ন তুলেছেন। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন। কেউ কেউ ফেসবুকে পোস্ট করে দাবি করেছেন, খাসির মাংসের নামে অন্য প্রাণীর মাংস খাওয়ানো হচ্ছে।অনেকেই এই ঘটনা জানার পর তাদের সাথে ঘটে যাওয়া একই ঘটনার অভিজ্ঞতা শেয়ার করছেন।

এসব অভিযোগের বিষয়ে মুখ খুললেন রাজধানীর গুলশান-২ এর সুলতানস ডাইন কর্তৃপক্ষ। কারণ ওই শাখার বিরুদ্ধে অভিযোগ করেছেন ভোক্তা।

ওই শাখার মার্কেটিং কমিউনিকেশন অফিসার ববি রানী দাস গণমাধ্যমকে বলেন, এ অভিযোগ ভিত্তিহীন। এটি একটি বড় ব্র্যান্ড। বিড়ালের মাংসের বিরিয়ানি নিয়ে একজন গ্রাহক যে অভিযোগ করেছেন তা আদৌ সম্ভব নয়।

আরও পড়ুন : ইইউ’র রাষ্ট্রদূতের সাথে বৈঠকে আইনমন্ত্রী

ভোক্তার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “আমরা ওই ক্রেতার পরিচয় জানি না। খাবার নেওয়ার ঘণ্টা দুয়েক পর তিনি আমাদের কাছে অভিযোগ করে বলেন, ‘ওরা কী মাংস দিয়েছে, বিড়ালের মাংসের বিরিয়ানি?’ আমরা বলেছি, এটা কোনোভাবেই সম্ভব নয়।

বুধবার বিকেল থেকে অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে সুলতানের ডিনারের খাবার নিয়ে অভিযোগ করছেন। কনক রহমান খান নামের এক ব্যক্তির বরাত দিয়ে একাধিক পাতায় এ তথ্য ছড়িয়ে পড়ে। সেখানে কাটলফিশের পাতলা হাড় দেখে প্রশ্ন উঠেছে। পোস্টটি আরও দাবি করে যে বিষয়টি ৯৯৯ নম্বরে কল করে জানানো হয়েছিল।

আরও পড়ুন : সাশ্রয়ী মূল্যে খাবার দেওয়ার চেষ্টায় প্রধানমন্ত্রী

অভিযোগের বিষয়ে জানতে সুলতানের ডাইন-২ শাখার সাথে যোগাযোগ করা হয়েছিল। তাদের পৃষ্ঠায় পাওয়া নম্বরে কল করা হলে অপর প্রান্ত থেকে একজন মহিলা কলটি গ্রহণ করেন। তিনি বলেন, “অভিযোগটি আমাদের নজরে এসেছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি আরও দাবি করেন যে ব্যবসায়িক বিরোধীরা ‘গুজব’ ছড়াচ্ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা