আন্তর্জাতিক

দুবাইয়ে পালাচ্ছেন লংকান প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: দুবাইয়ে পালাচ্ছেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে। নৌ বাহিনীর তত্ত্বাবধানে শ্রীলংকার প্রধান বিমানবন্দরের সঙ্গে লাগোয়া কাতুনায়েকে নামে একটি বিমান ঘাঁটিতে হেলিকপ্টারে এসেছেন রাজাপাকসে।

আরও পড়ুন: বাস-সিএনজির সংঘর্ষে নিহত ৫

এদিকে, সোমবার (১১ জুলাই) প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, তারা আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে যে বুধবার (১৩ জুলাই) পদত্যাগ করবেন গোতাবায়া রাজাপাকসে। তবে রাজাপাকসের কাছ থেকে সরাসরি এ বিষয়ে কোনো কথা আসেনি।

লংকান গণমাধ্যমগুলোর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ব্যাপক নিরাপত্তায় ঘেরা বিমান ঘাঁটিতে নিজের কাছের লোকজনদের নিয়ে দুটি হেলিকপ্টারে করে আসেন গোতবায়া রাজাপাকসে। দেশ থেকে পালিয়ে দুবাই চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন গোতবায়া রাজাপাকসে। সেখানে আশ্রয় নেবেন লংকান প্রেসিডেন্ট।

আরও পড়ুন: পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

এর আগে গত শনিবার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাজধানী কলম্বোতে জড়ো হন হাজার হাজার মানুষ। এক পর্যায়ে তারা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েন। এর আগে নৌ বাহিনীর সহায়তায় গোপন সুড়ঙ্গ দিয়ে একটি নৌ ক্যাম্পে আশ্রয় নেন গোতবায়া রাজাপাকসে।

এদিন শ্রীলংকার জাতীয় সংসদের স্পিকার জানান, পদত্যাগ করতে সম্মত হয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে। এতে শনিবারের পর থেকে আর জনসম্মুখে আসেননি তিনি।

আরও পড়ুন: বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত কমেছে

সম্প্রতি জনরোষে পড়ে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট গোতাবায়ার ভাই মাহিন্দা রাজাপাকসে। তারপরও পরিস্থিতি শান্ত হয়নি। তখন থেকেই প্রেসিডেন্টের পদত্যাগ চাইছেন আন্দোলনকারীরা।

অর্থনৈতিক ও রাজনৈতিক গোলযোগের মধ্যে পড়ে নাভিশ্বাস উঠে গেছে শ্রীলঙ্কার সাধারণ মানুষের। খাদ্যপণ্যের আকাশচুম্বী দাম, লোডশেডিং, জ্বালানি তেলের সংকট, পানি সংকট তীব্র আকার ধারণ করেছে দেশটিতে। দৈনন্দিন জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে সব শ্রেণি-পেশার মানুষের। ফলে আন্দোলন-বিক্ষোভ করা ছাড়া কোনো উপায় দেখছেন না তারা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা