জয় পেলো শিনজো আবের দল
আন্তর্জাতিক

জয় পেলো শিনজো আবের দল

সান নিউজ ডেস্ক: জাপানের উচ্চ কক্ষের নির্বাচনে বড় জয় পেয়েছে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিটি) ও তাদের জোট। এই দলেরই নেতা ছিলেন হত্যার শিকার ও সাবেক দুইবারের প্রধানমন্ত্রী শিনজো আবে। গত শুক্রবার (৮ জুলাই) বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হওয়ার পর মারা যান তিনি। সোমবার (১১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এলডিপি ১২৫টি আসনের মধ্যে ৬৩টি আসনে জয় পেয়েছে। তাছাড়া ক্ষমতাসীন দলটির পার্টনার কোমিটো পেয়েছে ১৩টি আসন।

১৯৫৪ সালের ২১ সেপ্টেম্বর জাপানের রাজধানী টোকিওতে এক সম্রান্ত রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহণ করেন আবে। তার দাদা ও চাচাও জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তার বাবা ছিলেন ডানপন্থি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) সাবেক মহাসচিব।

রোববার অনুষ্ঠিত হওয়া ভোটে দলটির বিজয় অনেক গুরুত্ব বহন করে। ধারণা করা হচ্ছে, সংবিধান সংশোধনের পক্ষে জাপানের রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ, যা শিনজো আবের দীর্ঘ লালিত স্বপ্ন ছিল।

জাপানের প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি দিন দায়িত্বপালন করেছেন আবে। এলডিপিতে তার ব্যাপক আধিপত্য ছিল। দলের স্থানীয় প্রার্থীর পক্ষে প্রচারের সময় পশ্চিম অঞ্চলীয় নারা শহরে তাকে গুলি করে হত্যা করা হয়। এরপর সারাবিশ্ব থেকে এ হামলার নিন্দা জানানো হয়।

আরও পড়ুন: পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও অন্যান্য রাজনীতিবিদরা জোর দিয়ে বলেছেন যে এ হত্যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে থামাতে পারবে না। সহিংসতাকে কখনোই অনুমতি দেওয়া উচিত নয় বলেও জানান তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা