আন্তর্জাতিক

পাঁচ রাষ্ট্রদূত বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলাকালীন বড় পদক্ষেপ নিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভারত, জার্মানিসহ পাঁচ দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের বরখাস্ত করলেন তিনি। তবে কি কারণে তাদের বরখাস্ত করা হয়েছে তার কোনো কারণ জানা যায়নি।

আরও পড়ুন: জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল

প্রেসিডেন্টের ওয়েবসাইট সূত্রে এ খবর জানা গেছে, ভারত ছাড়াও প্রেসিডেন্ট জেলেনস্কি বরখাস্ত করেছেন জার্মানি, চেক রিপাবলিক, নরওয়ে ও হাঙ্গেরিতে নিযুক্ত রাষ্ট্রদূতকেও। তাদের অন্য কোনো পদে বহাল করা হবে কি না তা নিয়েও কোনো বার্তা নেই প্রেসিডেন্টের জারি করা নির্দেশে।

গত ২৪ ফেব্রয়ারি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জেলেনস্কি তার কূটনীতিকদের বিদেশি সাহায্য আনার জন্য আবেদন জানিয়ে আসছেন। মনে করা হচ্ছে, সেই সাহায্য আনতে যারা সেভাব সফল হননি, তাদের ক্ষেত্রেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুদ্ধের বিরুদ্ধে সবর হলেও ভারত রাশিয়ার সঙ্গে এখনও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে।

আরও পড়ুন: সবার জন্য বয়ে আনুক কল্যাণ

অন্যদিকে, জার্মানিও জ্বালানির জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল। সেই সম্পর্কে এখনও অটুট রেখেই চলেছে তারাও। একে কূটনৈতিক ব্যর্থতাই বলে মনে করছেন জেলেনস্কি। সে কারণেই সংশ্লিষ্ট দেশগুলো রাষ্ট্রদূতকে সরিয়ে দেওয়া হলো বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞেরা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

কোস্টারিকাকে ৭-০ গোলে গুড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা

প্রিয় দলের জার্সিতে জাদুকরী অধ্যায়ের ইতি টেনেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলা...

জোহানেসবার্গ টেস্ট এখন সমানে সমান!

ওয়ান্ডারার্সে চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশের ৪০০ রান ছাড়াল দক্ষিণ আফ্রিকা।...

সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগে সতীন আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জে আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ...

স্পিকারের নেতৃত্বে পাকিস্তান সফরে মৌলভীবাজারের দুই এমপি

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে আগা...

কাজে যোগ দিয়েই বিক্ষোভ, সাভার-আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও স্বস্তি ফিরল না সাভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা