লোকপ্রশাসন বিভাগে সুবর্ণজয়ন্তী উদযাপন 
শিক্ষা
নজরুল বিশ্ববিদ্যালয়

লোকপ্রশাসন বিভাগে সুবর্ণজয়ন্তী উদযাপন 

নিজস্ব প্রতিনিধি, জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দিন ব্যাপী কর্মসূচি পালন করেছে।

বুধবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উপহার হিসেবে বঙ্গবন্ধু কর্ণার, সেমিনার লাইব্রেরি, কম্পিউটার ল্যাব এর শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আজিজুর রহমান, সহকারী অধ্যাপক শাহ্জাদা আহসান হাবীব, সঞ্জয় কুমার মুখার্জী, নূরে আলম, গাজী আরাফাত উজ জামান মার্কনী, হারুনুর রশীদ ও প্রভাষক নাজমুল হাসান৷

বিভাগীয় প্রধান আজিজুর রহমান তার বক্তব্যে বলেন, 'আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনারা শিক্ষার্থীরা সবাই। আপনারাই বিভাগের প্রাণ, বিশ্ববিদ্যালয়ের প্রাণ, আপনারাই উদ্ভাবক। প্রত্যেক মানুষ সীমাহীন সম্ভাবনার আধার। সবাই সবার জায়গা থেকে সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে আজকের উপহারগুলোকে কাজে লাগানোর মাধ্যমে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে অর্ধশত ফানুস ওড়ানো হয়। একইসাথে অর্ধশত আতশবাজির ঝলকানিতে বিজয়ে আনন্দে যোগ হয় বাড়তি মাত্রা।

দুই দিনের এই কর্মসূচিতে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সকল শিক্ষক, দুই শতাধিক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

হাসনাতের ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক

বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনাহারে রয়েছেন—এমন দাবি তুলে তাদের...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অ...

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা হয়রানি হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না বলে দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা