ছবি-সংগৃহীত
শিক্ষা

কর্মমুখী শিক্ষা বাড়ানোর তাগিদ

নিজস্ব প্রতিবেদক : পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী শিক্ষা বাড়ানোর তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন : রাতে গাছ কর্তন, চলছে প্রতিবাদ

সোমবার (৮ মে) দুপুরে বঙ্গভবনে পৃথকভাবে দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশ দেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর দে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের (ব্র্যাকইউ) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ মাহফুজুল আজিজ দুপুরে পৃথকভাবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে উপাচার্যরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

আরও পড়ুন : মাত্র ১২২০ টাকায় জর্ডান!

রাষ্ট্রপ্রধান জাককানইবির উপাচার্যের সঙ্গে বৈঠককালে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ দেন।

রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্মমুখী শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন। যেন ডিগ্রি অর্জনের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা কর্মসংস্থানের সুযোগ পান।

আরও পড়ুন : জাবির ২ নেতা বহিষ্কার

বিশ্ববিদ্যালয়ের আচার্য সাহাবুদ্দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবনী কার্যক্রম বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এ উদ্ভাবনগুলো যেন দেশের জন্য টেকসই হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা