ছবি: সংগৃহীত
শিক্ষা

জাবির ২ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ব্যবসায়ী, কর্মচারী ও ইউপি সদস্যকে মারধর করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের ২ নেতাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন : শেখ হাসিনা না ফিরলে গণতন্ত্র ফিরতো না

রোববার (৭ মে) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- জাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির হোসেন নাহিদ। তিনি নৃবিজ্ঞান বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী ও শহীদ রফিক জব্বার হলের আবাসিক ছাত্র। অপরজন সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়। তিনি পদার্থবিজ্ঞান বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী ও মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র।

আরও পড়ুন : বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয়, এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাব্বির হোসেন নাহিদ ও মেহেদী হাসান জয়কে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

এছাড়া আগামী ৭ দিনের মধ্যে বহিষ্কৃত ২ নেতাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, তার উপযুক্ত কারণসহ জবাব ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দফতর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।

আরও পড়ুন : ডেন্টালে ভর্তি শুরু

প্রসঙ্গত, শুক্রবার (৫ মে) জাবি শাখা ছাত্রলীগের নেতা নাহিদ ও জয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার এক ব্যবসায়ী ও দোকানের কর্মচারীকে মারধরের অভিযোগ ওঠে। পরদিন শনিবার (৬ মে) রাতে সাভারের পাথালিয়া ইউনিয়নের এক ইউপি সদস্য ও বিএনপি নেতাকে মারধর করার অভিযোগ ওঠে এই ২ নেতার বিরুদ্ধে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা