জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)
শিক্ষা
নজরুল বিশ্ববিদ্যালয়

ফিস্ট নিয়ে হুমকি: শাস্তি না হলে কর্মবিরতীতে শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দোলনচাঁপা ছাত্রী হলের প্রভোস্টকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের দেয়া হুমকির অভিযোগে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন।

এর আগে বিজয় দিবসে ছাত্রী হলের ফিস্টের খাবার নিয়ে অনৈতিক সুবিধা নিতে গিয়ে খবরদারি করার অভিযোগ ওঠে রাকিবুল হাসান রাকিবের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক চিঠিতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদুল বারীকে আহবায়ক এবং আইন ও বিচার বিভাগের প্রধানকে সদস্য সচিব করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মহির উদ্দিন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের প্রভোস্ট নুসরাত শারমিন তানিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন।

শাস্তি না হলে কর্মবিরতীতে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। এক্ষেত্রে শিক্ষক সমিতির অবস্থান অনড় বলেও মন্তব্য করেছেন একাধিক শিক্ষক নেতা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা