সংগৃহীত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে বউ-শাশুড়ির মৃত্যু

জেলা প্রতিনিধি : খুলনায় ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ ও শাশুড়ির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সিলেটে ছেলের হাতে বাবা খুন

মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে দাকোপ উপজেলার হরিণটানা গ্রামে এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন- লাউডোব ইউনিয়নের হরিণটানা গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন গাইনের স্ত্রী চপলা গাইন (৬৫) ও তার ছেলের বউ টুম্পা গাইন (৩৬)।

আরও পড়ুন : কয়লা আনতে গিয়ে নিহত ২

দাকোপ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পল্লী বিদ্যুতের সংযোগ দিয়ে ধানখেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ রাখা ছিল। মঙ্গলবার সকালে লাউডোব ইউনিয়নের হরিণটানা গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন গাইনের স্ত্রী চপলা গাইন ধানখেতের বেড়িতে সবজি তুলে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে তাকে রক্ষার জন্য পুত্রবধূ বউ টুম্পা গাইন এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন : পাথরচাপায় প্রাণ গেল ২ শ্রমিকের

দাকোপ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হক জানান, ইদুর নিধনের জন্য স্থানীয়রা ধানখেতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিল। মঙ্গলবার সকালে ওই দুই নারী খেতের সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা