সংগৃহীত
সারাদেশ

পাথরচাপায় প্রাণ গেল ২ শ্রমিকের

জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সীমান্তে অবৈধভাবে কয়লা আনতে গিয়ে পাথরচাপায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : পিকআপ-লেগুনা সংঘর্ষ, নিহত বেড়ে ৬

সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে তাহিরপুরের টেকেরঘাট সীমান্ত এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (২৪), একই গ্রামের রমজান আলীর ছেলে মুখলেস মিয়া (২৫)। গুরুতর আহত অপর শ্রমিকের নাম তাৎক্ষণিক জানা যায়নি।

আরও পড়ুন : অবৈধ চিনিসহ ট্রাক জব্দ, আটক ২

স্থানীয়রা জানায়, সোমবার রাতে ১০-১২ জনের একটি শ্রমিক দল টেকেরঘাট সীমান্ত দিয়ে চোরাইপথে ভারত থেকে কয়লা আনতে যায়। রাত সাড়ে ৯টার দিকে শ্রমিকরা কয়লার গর্তের মধ্যে প্রবেশ করলে হঠাৎ পাথরচাপায় গর্তের মুখ বন্ধ হয়ে যায়। পরে অক্সিজেনের অভাবে ৩ জন শ্রমিক অসুস্থ হয়ে হয়ে পড়েন। এ সময় সঙ্গে থাকা অপর শ্রমিকরা গর্তের ভেতর থেকে তিনজনকে টেনে বের করলেও দুজন অক্সিজেনের অভাবে ঘটনাস্থলেই মারা যান এবং অপর আহত একজন শ্রমিককে মুমূর্ষু অবস্থায় বাংলাদেশে নিয়ে এসে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

বিজিবির টেকেরঘাট ক্যাম্প কমান্ডার সাইদুর রহমান বলেন, শ্রমিকরা কোন দিক দিয়ে ভারতে প্রবেশ করেছিল জানি না। আমরা দিনরাত সীমান্তে টহল দিচ্ছি। শুনেছি কয়লা আনতে গিয়ে দুজন মারা গেছেন।

আরও পড়ুন : সৈকতে মিলল যুবকের মরদেহ

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, রাতের আঁধারে ভারত থেকে অবৈধভাবে কয়লা আনতে গিয়ে পাথরচাপায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছেছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বর্তমানে সমাপ্তির দিকে এগোচ্ছে বলে মনে কর...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা