সারাদেশ

ধানখেতে পড়ে ছিল দিন মজুরের লাশ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ধানখেত থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরযাত্রা গ্রাম থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

আরও পড়ুন: আয়মান আল-জাওয়াহিরি নিহত

মৃত আবুল কালাম (৫৫) উপজেলার চরএলাহী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের চরযাত্রা গ্রামের আবুল কালামের নতুন বাড়ির মৃত আবদুর রবের ছেলে। তিনি দিন মজুরের কাজ করতেন।

চরএলাহী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. ইউছুফ এ সব তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার সকালে একই ইউনিয়নের চরযাত্রা গ্রামে পিলারের মাটির বেইজ কাটতে যান আবুল কালাম। এরপর দিনভর ঘরে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে যেখানে তিনি মাটির বেইজ কাটার কাজ করেছেন তার সামান্য দূরে একটি ধানখেতে তার লাশ উপুড় হয়ে পড়েছিল। পরে পরিবারের সদস্যরা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

আরও পড়ুন: সিরিজ নির্ধারণী ম্যাচে নামছে টাইগাররা

পরিবারের সদস্যদের বরাত ইউপি সদস্য আরও বলেন, তিনি গত কিছুদিন আগে থেকে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, কাজ করতে গিয়ে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে তিনি সেখানে মারা যান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে কাজ করতে গিয়ে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা