বোয়ালমারীতে প্রতিবন্ধী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
সারাদেশ

বোয়ালমারীতে প্রতিবন্ধী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে গরুচোর সন্দেহে শারীরিক, মানসিক ও বাকপ্রতিবন্ধী এক যুবককে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আরও পড়ুন : এবার বাড়ল সারের দাম

সোমবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় দোষীদের দৃষ্টান্তমূক শান্তির দাবিতে উপজেলার গুনবহা ইউনিয়নের তালতলা বাজারে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

শারীরিক নির্যাতনের শিকার ওই প্রতিবন্ধীর নাম মোঃ জসিম মোল্লা (২৫)। তিনি গুনবহা ইউনিয়নের নয়ানিপাড়া গ্রামের মোঃ শুকুর মোল্লার ছেলে। জসিম সরকার প্রদত্ত প্রতিবন্ধী ভাতা গ্রহণ করেন।

এ ঘটনায় আহত প্রতিবন্ধী জসিমের ভাই মো. নিজাম মোল্যা বাদি হয়ে গত ৩১ জুলাই ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭ নং আমলি আদালতে অজ্ঞাত ৮/১০ জনসহ ১১ জনের নামোল্লেখপূর্বক মামলা করেছেন।

আরও পড়ুন : বিশ্ববাজারে তেলের দাম কমল

জানা যায়, জসিম গত ২৭ জুলাই ভোররাতে একই উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামে মানসিক প্রতিবন্ধীকতার কারণে এলোমেলো ঘোরাঘুরি করছিল।

এ সময় স্থানীয় গ্রামবাসী তাকে গরু চোর মনে করে পিটিয়ে মারাত্মক আহত করে। পিটুনিতে জসিমের সারা শরীর থেঁতলে যায় এবং পায়ের একাধিক আঙুলের নখও উপড়ে ফেলা হয়। আহত মানসিক প্রতিবন্ধী জসিম পুলিশ পাহাড়ায় বর্তমানে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় আহত প্রতিবন্ধী জসিমের ভাই মো. নিজাম মোল্যা বাদি হয়ে ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭ নং আমলি আদালতে অজ্ঞাত ৮/১০ জনসহ ১১ জনের নামোল্লেখপূর্বক মামলা করেছেন।

আরও পড়ুন : কলেরা টিকার দ্বিতীয় ডোজ শুরু

আসামীরা হলেন- উপজেলার দাদপুর ইউনিয়নের শারবানদিয়া গ্রামের জাফর মোল্যা, আনোয়ার হোসেন, আওলাদ ফকির, জালাল মল্লিক, শামিম হক, জিতিস মাহাতুর, বাশার মোল্যা, বাচ্চু, সাহেব মল্লিক, আব্দুর রহমান, মনিরুল ইসলাম।

প্রতিবন্ধী জসিমকে নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে সোমবার সাড়ে ৫টায় উপজেলার গুনবহা ইউনিয়নের তালতলা বাজারে স্থানীয় এলাকাবাসী এক মানবন্ধন করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা