শরীয়তপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
সারাদেশ

শরীয়তপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শরীয়তপুর প্রতিনিধি : “সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার” প্রতিবাদে রোববার (৩১ জুলাই) ভোলায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যাসহ নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শরীয়তপুরে ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

আরও পড়ুন : ফের বাড়ল ইউরিয়া সারের দাম

সোমবার (১ আগস্ট ) বিকেলে শরীয়তপুর শহরের ধানুকা স্টেডিয়াম এলাকায় থেকে একটি বিশাল মিছিল বের হয়ে জেলা প্রশাসকের বাসভবনের কাছে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

শরীয়তপুর জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইসহাক সরদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে সমাবেশে বক্তব্যে ছাত্রদল নেতা ইসহাক সরদার বলেন, ভোলায় এ হত্যাকান্ডে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে।

আরও পড়ুন : শিশুদের টিকাদান শুরু

তিনি আরও বলেন, শরীয়তপুর জেলা ছাত্রদল প্রতিজ্ঞাবদ্ধ যে, আগামী যেকোনো আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে যেকোনো কর্মসূচি পালন করতে সর্বদা প্রস্তুত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাদারীপুরে বৃদ্ধাকে হত্যার পর কানের দুল ছিনতাই

মাদারীপুরে স্বর্ণের কানের দুল ছিনতাইয়ের সময় হামলার...

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখা ল...

সিলেটের আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারীসহ আটক ৩

সিলেট মহানগরীর আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেলে...

শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, এখনো মামলা দায়ের হয়নি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের সিন্দুরখা...

নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল   

নোয়াখালীর চাটখিল উপজেলায় নয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা