ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

শিশুদের টিকাদান শুরু

সান নিউজ ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার খুরশিদ আলম বলেছেন, করোনা প্রতিরোধে ৫-১২ বছর বয়সী শিশুদের টিকাদান কার্যক্রম প্রাথমিকভাবে ঢাকা থেকে শুরু হবে।

আরও পড়ুন: মুক্ত হলো চবি শাটল ট্রেনের চালক ও গার্ড

সোমবার (১ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পক্ষকাল ব্যাপী সেবাপক্ষ পালনের কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ডা. খুরশিদ আলম বলেন, শিশুদের টিকাদান বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিস্তারিত জানাবেন। আমি এটুকু বলতে পারি যে- আমাদের কাছে এ মুহূর্তে যে পরিমাণ শিশুদের টিকা রয়েছে, তাতে দেশের সব শিশুদের টিকা দেওয়া সম্ভব নয়। কাজেই আমরা ঢাকা শহরের একটি কেন্দ্রে প্রাথমিকভাবে টিকা দেওয়া শুরু করবো। কিছুদিন পর্যবেক্ষণ করবো, তারপর আমাদের হাতে টিকা আসলে শিশুদের টিকা কার্যক্রম এগিয়ে নিয়ে যাবো।

তিনি বলেন, টিকার জন্য আমরা রেজিস্ট্রেশন করতে বলেছি। স্কুল থেকে আমাদের রেজিস্ট্রেশন করে টিকার পরিমাণ জানালে আমরা স্কুলে গিয়ে টিকা দিয়ে আসবো। এটা একটা বিশেষ টিকা, এটা চাইলেই সব সময় পাওয়া যায় না। এ টিকা দেওয়া, সংরক্ষণ এবং সিরিঞ্জ সবকিছুই আলাদা। তাই আমরা একটি টিকাও নষ্ট হতে দিতে পারি না। আমাদের চেষ্টা থাকবে এ টিকার সর্বোচ্চ ব্যবহার।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সেবা পক্ষ হিসেবে ১ থেকে ১৫ আগস্ট বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ব্লাড সুগার পরিমাপ, ব্লাড প্রেসার পরিমাপ, স্বেচ্ছায় রক্তদান, বিভিন্ন সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধক সচেতনতা কর্মসূচি, হৃদরোগ, লিভার রোগ, স্ট্রোক, জরায়ু ক্যানসার ইত্যাদি রোগ স্ক্রিনিং কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: অবশেষে দুয়ার খুললো নিউজিল্যান্ড

এছাড়া বিভিন্ন বিভাগ ও ইউনিটে বিভাগ ভিত্তিক স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যবিষয়ক কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ফজলুল কবির, সহকারী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হুদাসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ডাক্তার এবং নার্সরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা