আন্তর্জাতিক

অবশেষে দুয়ার খুললো নিউজিল্যান্ড

সান নিউজ ডেস্ক: অবশেষে ভ্রমণকারীদের জন্য খুলে দেওয়া হলো নিউজিল্যান্ডের দরজা। ২০২০ সালের মার্চে করোনা মহামারি শুরু হওয়ার পর সীমান্ত বন্ধ করে দেয় দেশটি। সোমবার (১ আগস্ট) সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: গণতন্ত্র থাকলে দেশের উন্নতি হয়

জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে নিজেদের নাগরিকদের জন্য সীমান্ত খুলতে শুরু করে নিউজিল্যান্ড। এরপর বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল করা হয়।

বর্তমান সিদ্ধান্তের মাধ্যমে সম্পূর্ণভাবে নিউজিল্যান্ডের দরজা খুলে দেওয়া হয়েছে। এখন ভ্রমণকারী ও শিক্ষার্থীরাও দেশটিতে প্রবেশের ভিসা পাবে। তাছাড়া দেশি-বিদেশি নাগরিকদের জন্য বিনোদনকেন্দ্রগুলোও চালু করে দেওয়া হচ্ছে।

বলা হয়, যারা নিউজিল্যান্ডে প্রবেশে ইচ্ছুক তাদের অবশ্যই করোনাপ্রতিরোধী টিকার সনদ লাগবে। তাছাড়া দেশটিতে পৌঁছেও করোনা পরীক্ষা করাতে হবে। যদিও এখন আর কোয়ারেন্টোইনের নিয়ম থাকছে না।

এদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন সোমবার অকল্যান্ডে চায়না বিজনেস সামিটে বক্তৃতার সময় বলেছেন, সীমান্ত খোলার বিষয়টি একটি বিশাল মুহূর্ত ছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

খালেদা জিয়ার জন্মদিনে ভালুকায় বিএনপির দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়...

ডেইরি ফার্মে আবেদ আলীর অপরাধ সাম্রাজ্য

সাভারের আশুলিয়ায় কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের (ডেইরি ফার্ম) ভেতরে বহির...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা