আন্তর্জাতিক

ফের ভূমিকম্পে কাঁপল নেপাল

সান নিউজ ডেস্ক : দক্ষিণ এশিয়ার দেশ নেপালে শক্তিশালী ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন : টাইগারদের দাপুটে জয়

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দেশটিতে দ্বিতীয়বারের মতো আঘাত হানল ভূমিকম্প । খবর বার্তা সংস্থা এএনআইয়ের।

তবে এতে এখন পর্যন্ত কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ন্যাশনাল ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রাজধানী কাঠমাণ্ডু থেকে ১৪৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে স্থানীয় সময় সকাল ৮টা ১৩ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।

এর আগে গত সোমবার নেপালে ৪ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

আরও পড়ুন : মাদাগাস্কারে ডাকাতের আগুনে নিহত ৩২

ওই ভূমিকম্পটি ২০১৫ সালের ভূমিকম্পের একটি আফটারশক ছিল বলে ন্যাশনাল ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে। রাজধানী কাঠমান্ডু ও পোখারার মাঝখানে লামজুং এলাকায় ছিল ওই ভুমিকম্পটির উৎপত্তিস্থল। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৯।

প্রসঙ্গত, নেপালের সাম্প্রতিক বেশ কিছু ভূমিকম্পে ব্যাপক মৃত্যু এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ২০১৫ সালের ২৫ এপ্রিল রাজধানী কাঠমান্ডু এবং পোখারা শহরের মধ্যবর্তী স্থানে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটিতে অন্তত ৮ হাজার ৯৬৪ জন নিহত এবং প্রায় ২২ হাজার মানুষ আহত হন।
সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

৪০ বছর পর আবার সেই ঘটনা পাকিস্তান ক্রিকেটে

দারুণ ছন্দে থাকার পরও পাকিস্তান দলের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার মোহাম্মদ আব...

ফের জুটি বাঁধছেন শাকিব-ইধিকা?

টানা দুই সফল সিনেমার পর আবারও বড় পর্দায় জুটি বাঁধতে পারেন ঢালিউড সুপারস্টার শ...

ইসিতে ৩৮ রাজনৈতিক দলের হিসাব জমা

বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও...

ছাগলকাণ্ডে আলোচিত কর্মকর্তা মতিউরের বিচার শুরু

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন...

মাদারীপুরে ৩ শীর্ষ মানবপাচারকারী গ্রেপ্তার

মাদারীপুর সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তিনজন শীর্ষ মানবপাচারকারীকে গ্রেপ্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা