সারাদেশ

আম্মুর জন্য পাত্র খুঁজছি

সান নিউজ ডেস্ক: প্রত্যেকটা মানুষ চলার পথে একজন সঙ্গী খোঁজে। সেই সঙ্গী হতে হবে অবশ্যই শেয়ারিং-কেয়ারিং। এই সঙ্গীর অভাবে মানুষ নিজেকে সমাজের মধ্যে মেলে ধরতে পারে না। এমনটাই ঘটেছে ঢাকার কেরানীগঞ্জে ডলি আক্তারের জীবনে।

আরও পড়ুন: ২৫ বছর পর রায়, সব আসামি খালাস

মানুষের জীবনের কঠিন বাস্তবতা বুঝতে পারে তার কাছের লোকজন। এমনটাই বুঝতে পেরেছেন ডলি আক্তারের ছেলে। আর তাই সেই সন্তান তার মায়ের বিয়ের জন্য পাত্র চেয়ে ফেসবুকের একটি গ্রুপে বিজ্ঞপ্তি দিয়েছেন।

মোহাম্মদ অপুর্বের এই বিজ্ঞপ্তি সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অসংখু শুভকামনা এবং সাধুবাদ এসেছে। সমাজে পরিবর্তনের হাওয়া লেগেছে। এই বিষয়টিকে ইতিবাচক মনে করছেন অপূর্ব।

ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা মোহাম্মদ অপূর্ব একটি অনলাইন পেজের মাধ্যমে ব্যবসা করছেন। তাঁর বড় ভাই মোহাম্মদ ইমরান হোসেন। তিনিও ব্যবসা করেন। বাবা ঈয়াদ আলী দুই বছর আগে মারা যান। দির্ঘদিন ক্যান্সারের সাথে লড়ে হেরে যান তিনি। মা ডলি আক্তার এর বয়স ৪২ বছর। গত শনিবার রাতে ‘বিসিসিবি মেট্রিমনিয়াল: হেভেনলি ম্যাচ’ নামের একটি গ্রুপে মায়ের জন্য পাত্র চেয়ে পোস্ট করেছেন অপুর্ব।

বিজ্ঞপ্তিতে অপূর্ব লিখেছেন, বাবা মারা গেছে তাই আম্মুর জন্য পাত্র খুঁজছি। মায়ের সঙ্গে মানানসই পাত্র চান। পাত্র ঢাকার আশপাশের হলে ভালো হয়। শিক্ষাগত যোগ্যতা কম হলে সমস্যা নেই। পাত্র ব্যবসায়ী বা জব হোল্ডার হলেও সমস্যা নেই তবে নামাজি হতে হবে।

আরও পড়ুন: তিনদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে

অপুর্ব জানিয়েছেন, মায়ের সাথে তাদের দুই ভাইয়ের সম্পর্ক বন্ধুর মত। দুই ভাইই বড় হয়েছেন। তাঁর ভাইয়ের সংসার সন্তান রয়েছে। কিছুদিন পরে তিনিও বিয়ে করবেন। তাই তিনি তাঁর ভাইয়ের সাথে আগে এই বিষয়ে কথা বলে সম্মতি নিয়েছেন। তাঁর মা ও সম্মতি দিয়েছেন সেকারণেই এই গ্রুপে পাত্র চেয়ে আবেদন করেছেন তিনি।

অপুর্বের পোস্টের বিষয়ে জানেন তাঁর মা ডলি আক্তার। তিনি বলেন, আমার এক ছেলে বিয়ে করেছে। আরেক ছেলে এখনো বিয়ে করেনি। জীবনে চলতে গেলে একজন সঙ্গীর প্রয়োজন হয়। আমার স্বামী মারা গেছেন। এখন ছেলেরা আমার কথা ভাবছে। আমি সম্মতি দিয়েছি।

তিনি ভালো মনের একজন জীবনসঙ্গী আশা করেন। যিনি তাঁর দুই ছেলে, ছেলেবউসহ পরিবারের সবাইকে আপন করে নিতে পারবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা